হারিকেন মেলিসার তাণ্ডবে প্রানহানির সংখ্যা বেড়ে ৪৪

ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডব চালানো হারিকেন মেলিসায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। জ্যামাইকা ও কিউবার আঘাত হানার পর এটি এখন এগিয়ে যাচ্ছে বারমুডার দিকে। এছাড়া শক্তিশালী সামুদ্রিক এ ঝড়টির গতিও বেড়েছে।

জ্যামাইকার তথ্যমন্ত্রী বার্তাসংস্থা রয়টার্সকে শুক্রবার (৩১ অক্টোবর) বলেছেন, জ্যামাইকায় ১৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকারীরা হতাহতদের খুঁজে বের করার কাজ অব্যাহত রেখেছেন।

গত ১০০ বছরের মধ্যে অন্যতম শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের আঘাতে জ্যামাইকার বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের ঘরবাড়ির ছাদ উড়ে গেছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে লাখ লাখ মানুষ দুই-তিনদিন ধরে বিদ্যুৎ বিহীন অবস্থায় আছেন। এছাড়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ।

ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে রিজার্ভ সেনাদের ডেকেছে জ্যামাইকার সরকার।

গত মঙ্গলবার ক্যাটাগরি-৫ হারিকেন হিসেবে জ্যামাইকায় আছড়ে পড়ে মেলিসা। জ্যামাইকার ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো হারিকেন তাদের উপকূলে সরাসরি আঘাত হেনেছে।

এছাড়া ১৯৮৮ সালের পর সেখানে আঘাত হানা অন্যতম বড় ঝড় ছিল এটি।

হারিকেনটি যখন স্থলে আঘাত হানে তখন এটির বাতাসের শক্তি অস্বাভাবিকরকম বেশি ছিল। ফোরকাস্টার এবং অ্যাকুওয়েদার জানিয়েছে, বাতাসের শক্তির হিসেবে আটলান্টিক অঞ্চলে এটি ইতিহাসে দ্বিতীয় শক্তিশালী হারিকেন ছিল।

বলা হয়েছিল, এটির আঘাতে পশ্চিম ক্যারিবিয়ান অঞ্চলে ৪৮ থেকে ৫২ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হবে।

হারিকেন আঘাত হানার পর চারদিন হয়ে গেলেও এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি নিরূপণ করা যায়নি।

সূত্র: রয়টার্স

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাবেক ফুটবলার রণজিৎ দাশ আর নেই Feb 02, 2026
img
প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে বিক্রান্ত ম্যাসির প্রস্তুতি নিয়ে মুখ খুললেন পরিচালক Feb 02, 2026
img
টঙ্গীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১ Feb 02, 2026
img
‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়ারি Feb 02, 2026
img
নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা প্রসঙ্গে কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা? Feb 02, 2026
img
৬৮ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে সম্মানিত দালাই লামা Feb 02, 2026
img
নাটোরে এনসিপির নির্বাচনী ক্যাম্প ভাঙ্গচুর, অভিযোগ বিএনপির বিরুদ্ধে Feb 02, 2026
img
সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে : রাকসুর ভিপি Feb 02, 2026
img
দেশের বাজারে আরও কমলো সোনার দাম Feb 02, 2026
img
বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট Feb 02, 2026
img
OTT-তে বাস্তব চরিত্রে অভিনয়ে অনবদ্য কারা? Feb 02, 2026
img
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প Feb 02, 2026
img
পয়েন্ট ভাগাভাগিতে বড় ধাক্কা খেল ম্যানসিটি, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা গার্দিওলার Feb 02, 2026
img
মেকআপ রুমে শিশুশিল্পী হেনস্তা’য় অভিযুক্ত সায়ক? অর্কর সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা Feb 02, 2026
img

চট্টগ্রাম-২

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ Feb 02, 2026
img
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে Feb 02, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও Feb 02, 2026
img
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির Feb 02, 2026
img
ক‍্যাথরিন ও’হারা আমাদের কী দিয়ে গেলেন? Feb 02, 2026
img
ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ Feb 02, 2026