বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলারের কাছাকাছি নেমে এসেছে। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে আরেক দফা সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ডলারের মান তিন মাসের সর্বোচ্চে পৌঁছেছে। তবে টানা তৃতীয় মাসের মতো স্বর্ণ এখনো লাভের ধারায় রয়েছে। খবর রয়টার্স

শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ৯ দশমিক ২৪ ডলার।

প্রতিবেদনে বলা হয়, মাসজুড়ে দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ। ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২০ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়।

ডলার সূচক তিন মাসের সর্বোচ্চ পর্যায়ে থাকায় ডলারে নির্ধারিত স্বর্ণ অন্য মুদ্রাধারীদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের কড়া মন্তব্যের পর ডলার শক্তিশালী হয়েছে, যার ফলে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নির্ধারণ করে। তবে ফেড চেয়ারম্যান পাওয়েল ইঙ্গিত দেন, ডিসেম্বর মাসে আরও হার কমানোর বিষয়ে কর্মকর্তারা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বর মাসে আরও একটি হার কমানোর সম্ভাবনা এখন ৬৭ শতাংশে নেমে এসেছে, যা এক সপ্তাহ আগে ছিল ৯১ শতাংশেরও বেশি।

এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য আলোচনায় অগ্রগতির কারণে স্বর্ণের নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা কিছুটা কমেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চীনের ওপর শুল্ক কিছুটা কমাতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে। এর বিনিময়ে চীন অবৈধ ফেন্টানিল বাণিজ্য দমন, মার্কিন সয়াবিন আমদানি পুনরায় শুরু এবং বিরল ধাতুর রপ্তানি অব্যাহত রাখবে।

তবে বিশ্লেষকদের মতে, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র-চীনের টানাপোড়েনের কারণে দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজার এখনো ইতিবাচক।

অন্যদিকে স্পট সিলভার শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪৯ দশমিক ০২ ডলার, প্লাটিনাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৫৯৬ দশমিক ৬০ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৪৬০ দশমিক ৯৫ ডলারে লেনদেন হয়।

দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৯৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026