খাগড়াছড়িতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক পর্যটকের

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক পর্যটক নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গার যৌথখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম তাসিব (১৭)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির সামসুল হকের ছেলে। এ ছাড়া, গুরুতর আহত ফটিকছড়ির নুরুল ইসলামের ছেলে তারেক (১৮)। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী একটি মিনি ট্রাক যৌথখামার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি পর্যটকবাহী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তাসিব নিহত হন। একই মোটরসাইকেলে থাকা তারেক (১৮) নামে আরেকজন গুরুতর আহত হন। তিনি ফটিকছড়ির নুরুল ইসলামের ছেলে। স্থানীয় বাসিন্দারা আহত তারেককে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে মাটিরাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

মাটিরাঙ্গা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত ব্যক্তির স্বজনরা আসার পর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।

আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026
img
সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ Feb 01, 2026
img
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির Feb 01, 2026
img
জীবনদর্শন নিয়ে কী র্বাতা দিলেন কোয়েল মল্লিক? Feb 01, 2026
img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026
img
সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে সত্য কথা বলে এবং সত্য লিখে: মির্জা ফখরুল Feb 01, 2026
img
৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল Feb 01, 2026
img
জামায়াত আমির আইডি হ্যাকের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে: নাছির Feb 01, 2026
img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026
img
পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখতে বললেন নাকভি Feb 01, 2026
img
জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে : নাহিদ Feb 01, 2026
img
তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের Feb 01, 2026