উপদেষ্টা আসিফ মাহমুদ

‘সুযোগ পেলে সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনব’

বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে দেশের সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার আশা প্রকাশ করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি বলেন, ‘আমাদের তরুণদের মৌলিক সামরিক শিক্ষা ও সচেতনতা বাড়লে যাদের ক্ষতি, যারা আর আমাদের গোলামির শিকল পরিয়ে রাখতে পারবে না। তাদের দিক থেকে প্রপাগান্ডা শুরু হয়ে গেছে।

সিস্টেমের ভেতরে থাকা গোলাম এজেন্টদের দিয়ে আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্প নিতে পদে পদে বাধা সৃষ্টি করা হয়েছে। ফলে ৮ মাস+ লেগে গেছে প্রকল্প পাস করাতেই। এখন যখন বাস্তবায়নের পথে তখন এদের পত্রিকাগুলো ন্যারেটিভ নির্মাণ শুরু করে দিয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘আমাদের বিএনসিসির ক্যাডেটরা বাৎসরিক ক্যাম্পে এর থেকে অ্যাডভান্স প্রশিক্ষণ পান। আমি নিজেও সেই প্রশিক্ষণ নিয়েছি। ভবিষ্যতে এই প্রশিক্ষণ আরো অ্যাডভান্স এবং বড় পরিসরে করা প্রয়োজন।’

তিনি আরো জানান, ‘কখনো আরো বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসব ইনশাআল্লাহ। আমাদের ভৌগোলিক বাস্তবতায় সত্যিকার অর্থেই সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে গণপ্রতিরক্ষার ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।'

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নিজের নামের রহস্য ফাঁস করলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য Feb 03, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগদান করলেন হাবীব উল্লাহ Feb 03, 2026
img
বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা Feb 03, 2026
img
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 03, 2026
img
পবিত্র শবেবরাতে বুধবার বেনাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি Feb 03, 2026
img
নির্বাচন ও গণভোট ঘিরে তিন বাহিনী প্রধানের গাজীপুর সফর Feb 03, 2026
img
নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ Feb 03, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলা, মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল Feb 03, 2026
img
রোজায় যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম Feb 03, 2026
img
এনবিআরের ওয়েবসাইটে মিলবে এইচএস কোডভিত্তিক সব আমদানির তথ্য Feb 03, 2026
img
রমজানে ২৬ দিন সূলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার Feb 03, 2026
img
নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কায় গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন প্রার্থীদের Feb 03, 2026
img
জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০ Feb 03, 2026
img
নেইমারের সঙ্গে চুক্তি করলেন ইয়ামাল Feb 03, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া Feb 03, 2026
img
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর Feb 03, 2026
img
সঙ্গীত বা শিল্পের আসল সার্থকতা নাম-যশে নয়: অরিজিৎ সিং Feb 03, 2026
নামাজে মনোযোগ আনার উপায় | ইসলামিক টিপস Feb 03, 2026
img
রপ্তানি আয়ে আগের সব রেকর্ড অতিক্রম করল বাংলাদেশ Feb 03, 2026
img
কাজ জীবনে আসে-যায়,তাই কাজের থেকেও সম্মান বড়: কুমার শানু Feb 03, 2026