১১ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বর্তমানে বিশ্বের ১১টি দেশের ২১টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চলছে। নিবন্ধনের এই স্টেশনগুলোর মধ্যে অস্ট্রেলিয়ায় দু’টি, কানাডায় দু’টি, যুক্তরাষ্ট্রে চারটি এবং যুক্তরাজ্যে তিনটি রয়েছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন, ইসি ধারাবাহিকভাবে চেষ্টা করছে, যেন যেসব দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে, সেসব দেশেও এই সেবা সম্প্রসারণ করা যায়। তিনি নিশ্চিত করেন যে নিবন্ধনের পর প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সচিব আরও বলেন, পাসপোর্ট নিতে এনআইডি বাধ্যতামূলক হওয়ায় ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসীর এনআইডি রয়েছে বলে ইসি মনে করে। তবে, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সের যেসব প্রবাসী এখনো নিবন্ধিত হননি, তারা আগামী ১৬ নভেম্বর উদ্বোধন হতে যাওয়া নতুন অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য ডাকযোগে বা পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত হবেন, তারা এই সুবিধা পাবেন। আগামী ১৬ নভেম্বর অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময় কতদিন পর্যন্ত নিবন্ধন করা যাবে, সেই সময়সীমাও জানানো হবে।

সচিব স্পষ্ট করে দেন যে প্রবাসী ভোটারদের ক্ষেত্রে প্রথমে ভোটার হিসেবে নিবন্ধন এবং এরপর ভোট প্রদানের জন্য নিবন্ধন— এই দুটি বিষয় প্রাসঙ্গিক। এছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনগুলো বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে এবং আশা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি করা যাবে।

ইএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ-জনগণের রায়ই একমাত্র পথ: ড. এম এ কাইয়ুম Feb 03, 2026
img
দুই বছর পর প্লেব্যাকে ফাহমিদা নবী, সাথে থাকছে ইমরান Feb 03, 2026
img
ক্যারিয়ারসেরা অবস্থানে সোবহানা, ২০৬ ধাপ এগিয়েছেন মারুফা! Feb 03, 2026
img
যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি Feb 03, 2026
img
শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া Feb 03, 2026
img
টিএসসিতে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব! Feb 03, 2026
img
শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ Feb 03, 2026
img

তুর্কি সাংবাদিকের দাবি

তুরস্কের লিগে খেলার সবুজ সংকেত মেসির Feb 03, 2026
img
অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না : মির্জা আব্বাস Feb 03, 2026
img
অভিনেতা হওয়া কোনো সহজ কাজ নয় : শাহিদ কাপুর Feb 03, 2026
img
জুলাই আন্দোলনে রামপুরায় ২ ব্যক্তিকে হত্যা মামলার যুক্তিতর্ক শেষ Feb 03, 2026
img
ডেনিম লুকে নতুন করে চমক দিলেন বিদ্যা সিনহা মিম Feb 03, 2026
img
ঢাকা-১০ আসনে কোনো কিশোর গ্যাং ও চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না: শেখ রবিউল আলম Feb 03, 2026
প্রিন্সের নায়িকার চোখে দেব বনাম শাকিব Feb 03, 2026
বরিশালে আসছেন তারেক রহমান, ধানমানব সেজে মাঠে হাজির সমর্থকেরা Feb 03, 2026
img
বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’, মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 03, 2026
img
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি Feb 03, 2026
img
কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ Feb 03, 2026
img
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান Feb 03, 2026
img
বিএনপির পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের ভোট চাওয়ার ভিডিও ভাইরাল Feb 03, 2026