সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের ঘটনায় পতাকা বৈঠক

সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিএসএফ সদস্যদের অবৈধ অনুপ্রবেশ ও স্থানীয় কৃষকদের ফসল নষ্টের ঘটনায় বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত ঘটনাস্থলে ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানায়।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২ নভেম্বর সকাল ১১টার দিকে ভারতের ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের পিন্নানগর ক্যাম্পের একটি টহল দল সীমান্ত পিলার ১৩৪৫ এর কাছ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর এলাকায় প্রবেশ করে। এসময় তারা স্থানীয় কৃষকদের ফসলের বেড়া ও ফসল নষ্ট করে। স্থানীয়দের বাধার মুখে বিএসএফ সদস্যরা দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

প্রতিউত্তরে বিএসএফ কমান্ড্যান্ট অনুপ্রবেশ ও ফসল নষ্টের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ক্ষতিপূরণের বিষয়টি জানাবেন বলে আশ্বস্ত করেন। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বিএসএফ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হবে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহের মরদেহ উদ্ধার! Feb 04, 2026
img

মাদারীপুর-১ আসন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আ.লীগের নেতারা Feb 04, 2026
img
‘এক দিন’ ছবির গান সম্পর্কিত কারণেই কী অরিজৎ-এর বাড়িতে আমির খান? Feb 04, 2026
img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026