২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় আপ বাংলাদেশ

২৭ নভেম্বরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আয়োজন করা, নির্বাচনের আগে ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সহ ৫ দফা দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ। সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।

তাদের দাবিগুলো হলো, আসন্ন জকসু নির্বাচন ২৭ নভেম্বরেই আয়োজন করতে হবে, নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে, নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভূমিকা রাখতে হবে, সব সংগঠনকে সমান সুযোগ দিতে হবে ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, অরাজনৈতিক, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও জবির প্রধান সংগঠক মাসুদ রানা বলেন, আমরা যখন জকসুর দাবিতে অনশন করছিলাম, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি-কিন্তু ছাড়া ২৭ নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করার প্রতিশ্রুতি দিয়ে আমাদের অনশন ভাঙিয়েছিল। কিন্তু আমরা দেখছি একটি মহল এখন নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে। ডিসেম্বরে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই ২৭ নভেম্বরই নির্বাচন আয়োজনের মোক্ষম সময়।

তিনি আরও বলেন, আমরা জানতে চাই, নির্বাচন পেছানোর মধ্য দিয়ে নির্বাচন ভণ্ডুল করার কোনো প্রক্রিয়া হচ্ছে নাকি। পুরান ঢাকাকে অস্থিতিশীল করে একটি মহল জকসু পণ্ড করার চেষ্টা করছে। শিক্ষার্থীদের জীবনের প্রথম ভোট হবে জকসু। দাঁতভাঙা জবাব দিয়ে শিক্ষার্থীরা জকসু আদায় করে নেবে। আমরা আশা করি জকসু নির্বাচন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য জবি প্রশাসন কাজ করবে।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো : জামায়াত আমির Feb 04, 2026
img
পুতিনের সঙ্গে ভিডিও কল, অতঃপর ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শির Feb 04, 2026