আবু সাঈদ হত্যা : ফের পেছাল সাক্ষ্যগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণের তারিখ ছিল আজ। তবে সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষ্যগ্রহণ স্থগিত করে আগামী ১০ নভেম্বর নতুন দিন নির্ধারণ করেছেন।

মঙ্গলবার (০৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটির পরবর্তী দিন নির্ধারণ করেন। এদিন প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে আগামী ১০ নভেম্বর নতুন দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সহিদুল ইসলাম ও প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান।

এ মামলার গ্রেপ্তার ছয় আসামি হলেন-এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

এ প্রসঙ্গে কনস্টেবল সুজনের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, সাক্ষীর অনুপস্থিতি মূলত ‘রিলাক্টেন্স অব দ্য প্রসিকিউশন’-অর্থাৎ যাদের সাক্ষী করা হয়েছে, তাদের সময়মতো আদালতে হাজির করার দায়িত্ব প্রসিকিউশনের। তিনি বলেন, এটি প্রসিকিউশনের ব্যর্থতার প্রমাণ।

গত ১৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণের কথা ছিল। তবে সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন। এজন্য সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর মঈনুল করিম। তিনি বলেছিলেন, শারীরিক অসুস্থতার কারণে আমাদের সাক্ষী আসতে পারেননি। বাকি প্রসিকিউটররা ট্রাইব্যুনাল-১ এ অন্য মামলা নিয়ে ব্যস্ত রয়েছেন। তাই আমাদের এ মামলায় ২০ অক্টোবরের পর সাক্ষী উপস্থাপন করতে চাই।

গত ২৭ আগস্ট মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় সূচনা বক্তব্যের মাধ্যমে, যা উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন। তবে বেরোবির সাবেক ভিসিসহ ২৪ আসামি এখনো পলাতক রয়েছেন। তাদের পক্ষে গত ২২ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

গত ৩০ জুলাই পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী। এর মধ্যে পাঁচজনের হয়ে লড়েন আইনজীবী সুজাত মিয়া। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী মামুনুর রশীদ। এ ছাড়া শুনানি করেন আইনজীবী ইশরাত জাহান ও শহিদুল ইসলাম। ২৯ জুলাই তিন আসামির পক্ষে শুনানি অনুষ্ঠিত হয়; এর মধ্যে শরিফুলের হয়ে লড়েন আইনজীবী আমিনুল গণি টিটো। কনস্টেবল সুজনের পক্ষে ছিলেন আইনজীবী আজিজুর রহমান দুলু এবং ইমরানের পক্ষে ছিলেন আইনজীবী সালাহউদ্দিন রিগ্যান।

২৮ জুলাই প্রসিকিউশন ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করেন। ৩০ জুন ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন এবং ২৪ জুন তদন্ত সংস্থার কর্মকর্তারা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন। এ মামলায় মোট ৬২ জন সাক্ষী রয়েছেন।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার Feb 03, 2026
img
ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক Feb 03, 2026
img
আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা : নাছির Feb 03, 2026
img
জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ Feb 03, 2026
img
চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’ : জামায়াতে আমির Feb 03, 2026
এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026