ভারত বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার : গিডিয়ন সার

মিত্র ভারতের প্রশংসা করে ইসরায়েল বলেছে, দুই দেশের সম্পর্ক এখন ‌‌আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী পর্যায়ে আছে এবং ভারত বর্তমানে বিশ্বের অন্যতম এক পরাশক্তিতে পরিণত হয়েছে।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, আমরা ধারাবাহিকভাবে সম্পর্ক উন্নত করছি। ভারতের বন্ধুত্বের জন্য আমরা কৃতজ্ঞ। গিডিয়ন সার বলেন, ভারত ও ইসরায়েল শিগগিরই প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। প্রতিরক্ষা, কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রেও আমরা এগিয়ে যাচ্ছি।আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ভারতের দ্রুত নিন্দা জানানোর ঘটনায় নয়াদিল্লির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সার।

তিনি বলেন, আমরা কখনো ভুলব না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন সেই ভয়াবহ দিনের প্রথম বিশ্বনেতা, যিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছিলেন। ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করব।

ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কটের দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে সার বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়; যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

তিনি বলেন, আমরা অতীতের ভুল থেকে শিখেছি এবং সেই ভুল আর করব না। ট্রাম্পের শান্তি পরিকল্পনাই এখন একমাত্র বাস্তবসম্মত পথ।

ইসরায়েলের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসরায়েলের লক্ষ্য হলো হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস ও গাজার শাসনব্যবস্থা পরিবর্তন করা। হামাস প্রকাশ্যে প্রতিপক্ষের লোকজনকে হত্যা করছে। জনগণের মাঝে ভীতি ছড়ানোর লক্ষ্যে হামাস এটি করছে। আমরা এই সন্ত্রাসী শাসনের অবসান ঘটাতে চাই।

তিনি বলেন, সন্ত্রাসবাদের অভিজ্ঞতা ভারত ও ইসরায়েলের একই রকম। ভারত লস্কর-ই-তৈয়বার মতো সংগঠনকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আমরা গোয়েন্দা তথ্য, প্রযুক্তি ও প্রতিরক্ষার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করছি। সন্ত্রাসবাদ মোকাবিলায় ইসরায়েলের অভিজ্ঞতা সবচেয়ে বেশি এবং আমরা তা ভারতের সঙ্গে ভাগাভাগি করার জন্য প্রস্তুত।

গিডিয়ন সার বলেন, নতুন প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা কাঠামো তৈরি হচ্ছে; যা দুই দেশের সম্পর্ককে একটি বাস্তব কৌশলগত অংশীদারিত্বে রূপ দিচ্ছে। সাক্ষাৎকারের শেষের দিকে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি ও নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক অত্যন্ত উন্মুক্ত ও কৌশলী। আমি আশা করি, তারা শিগগিরই সাক্ষাৎ করবেন। ভারত ভবিষ্যতের প্রতীক আর ইসরায়েল আঞ্চলিক শক্তি। আমরা ঐক্যবদ্ধভাবে বড় কিছু করতে পারব।

আগামী বছর ভারতের আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে ইসরায়েল উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে বলেও জানিয়েছেন ইসরায়েলি এই মন্ত্রী।

সূত্র: এনডিটিভি।

এমআর/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
এপস্টেইন ফাইলস-কে ঘিরে আলোচনায় নেটফ্লিক্সের সিরিজ Feb 03, 2026
img
পদ্মশ্রী পেয়ে রোহিত শর্মার মন্তব্য Feb 03, 2026
img
সমালোচনা অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে করা উচিত : জামায়াত আমির Feb 03, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও পরিচয়ের মূল্য স্বীকার জরুরি : শিক্ষা উপদেষ্টা Feb 03, 2026
img
রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
নির্বাচনী কাজে জড়িতদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জামায়াতের Feb 03, 2026
img
রূপকথার মতো বিয়ের আয়োজনে উদয়পুরে চলছে প্রস্তুতি Feb 03, 2026
img
জামায়াত আগামীতে হয়তো বলবে গোলাম আজমই স্বাধীনতার ঘোষক: রিজভী Feb 03, 2026
img
বাংলাদেশের পাশে ‘চিকেন নেকে’ মাটির নিচে ভারতের রেললাইন বানানোর পরিকল্পনা Feb 03, 2026
img
সালমানের পক্ষে মানহানি মামলার রায়, অভিযুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি Feb 03, 2026
img
সীমান্তবর্তী ৬২ উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবে বিজিবি Feb 03, 2026
img
মোবাইলে তৈরি জুলাই গণ-অভ্যুত্থানের সেই সিনেমা বিশ্বমঞ্চে! Feb 03, 2026
img
বিমানের এমডির পদ হারালেন সাফিকুর Feb 03, 2026
img
আমেরিকার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে ভিয়েতনাম Feb 03, 2026
img
সামাজিক মাধ্যমে শবেবরাতের তাৎপর্য তুলে ধরলেন জায়েদ খান Feb 03, 2026
img
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার Feb 03, 2026
img
ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায়ই একমাত্র পথ: ড. এম এ কাইয়ুম Feb 03, 2026
img
দুই বছর পর প্লেব্যাকে ফাহমিদা নবী, সাথে থাকছে ইমরান Feb 03, 2026
img
ক্যারিয়ারসেরা অবস্থানে সোবহানা, ২০৬ ধাপ এগিয়েছেন মারুফা! Feb 03, 2026
img
যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি Feb 03, 2026