রাশিয়া ইউরোপের কোনো দেশেই হামলা করবে না : আলবেনিয়ার প্রধানমন্ত্রী

রাশিয়া ইউরোপের অন্য কোনো দেশে হামলা করবে না বলে মন্তব্য করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা। তার মতে, সামরিক জোট ন্যাটো যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত।

এছাড়া পশ্চিমা দেশগুলোর উদ্বেগকে তুচ্ছ বলে উল্লেখ করে রামা বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এখন উচিত ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে একটি বাস্তবসম্মত শান্তি পরিকল্পনা তৈরি করা।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গত মাসের শেষের দিকে বার্লিন গ্লোবাল ডায়ালগ সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রামা এসব কথা বলেন। তিনি বলেন, “ইইউ বা ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রকে আক্রমণ করা একেবারেই নির্বুদ্ধিতার কাজ হবে। রাশিয়া আলবেনিয়ায় হামলা করবে না, ইউরোপের অন্য কোনো দেশেও না।”

তিনি আরও বলেন, “ন্যাটো যেকোনো আগ্রাসনের জন্য প্রস্তুত। ভয় পাওয়ার কিছু নেই- এখন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট।”

ইইউয়ের ২৭ সদস্য দেশের মধ্যে ২৩টি ন্যাটোর সদস্য। আলবেনিয়া ন্যাটোর সদস্য এবং ২০১৪ সাল থেকে ইইউ প্রার্থী দেশ হিসেবে রয়েছে। রামা বলেন, “রাশিয়া নিয়মিতভাবে ইইউকে উসকানি দিচ্ছে। রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলো প্রতিদিন নানা ধরনের উসকানি মোকাবিলা করছে... ইইউ নিজেকে রক্ষা করছে এবং আরও শক্তভাবে রক্ষার পরিকল্পনা করছে।”

গত সেপ্টেম্বরে পোল্যান্ড, ফিনল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নরওয়ে ও রোমানিয়া রাশিয়ার বিরুদ্ধে সন্দেহভাজন ড্রোন অনুপ্রবেশের অভিযোগ তোলে। ১৯ সেপ্টেম্বর ন্যাটো জানায়, তারা এস্তোনিয়ার আকাশসীমায় ঢুকে পড়া তিনটি রুশ মিগ–৩১ যুদ্ধবিমানকে আটকায়। তবে মস্কো অভিযোগটি অস্বীকার করেছিল।

জার্মান গোয়েন্দা সংস্থার প্রধান মার্টিন ইয়াগার গত মাসে সংসদ সদস্যদের সতর্ক করে বলেন, রাশিয়া ইউরোপে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে, তবে ন্যাটোর সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে যেতে চায় না।

অবশ্য রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, ইউরোপীয় দেশগুলো অকারণে আতঙ্ক সৃষ্টি করছে।

রামার সরকার রাশিয়ার ইউক্রেন আক্রমণের তীব্র সমালোচক এবং মস্কোর বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞাকেও সমর্থন করে। তবে আল জাজিরাকে তিনি বলেন, “ইইউ এখনো কোনো শান্তি পরিকল্পনা তৈরি করেনি, এটি আমার কাছে খুবই অদ্ভুত লাগে।”

প্রধানমন্ত্রী রামার মত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়া–ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির উদ্যোগ নিচ্ছেন, তখন ইউয়েরও উচিত নিজেদের কূটনৈতিক প্রচেষ্টা চালানো এবং নিজেদের শান্তির দৃষ্টিভঙ্গি সামনে আনা।

তিনি আরও বলেন, ইউরোপীয় নেতাদের উচিত রাশিয়ার সঙ্গে সংলাপের উপায় খুঁজে বের করা, যাতে যুদ্ধের অবসান সম্ভব হয়।

এর আগে গত সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি এখনো ইউরোপীয় কোনো শান্তি পরিকল্পনা দেখেননি।

এদিকে রামা জানান, আলবেনিয়ায় এখনো রুশ ড্রোন দেখা যায়নি এবং দেশটি কোনো নিরাপত্তা হুমকি অনুভব করছে না। তার ভাষায়, “আমি একজন আলবেনীয়। আমাদের কোনো ভয় নেই... আলবেনিয়ায় রুশ শত্রুতার জায়গা নেই, কারণ এখানে রাশিয়ার প্রতি কোনো সহানুভূতিও নেই।”

রাশিয়া আগে থেকেই ইউরোপে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। হাইব্রিড যুদ্ধে সাধারণত সাইবার হামলা, ভুয়া তথ্য প্রচার বা বিভ্রান্তি তৈরির মতো পদ্ধতি ব্যবহার করা হয়। ইউরোপীয় ইউনিয়নের মতে, সাম্প্রতিক ড্রোন অনুপ্রবেশও সেই কৌশলেরই অংশ।

টিজে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে আরও ভয়াবহ হবে: রিজভী Feb 04, 2026
img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমির Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026
img
ভেনেজুয়েলাকে তেল বিক্রির ২০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান Feb 04, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার Feb 04, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী Feb 04, 2026
img
সকল জল্পনার অবসান, ‘বারাণসী’ হবে একক সিনেমা Feb 04, 2026
img
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ Feb 04, 2026
কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 04, 2026
img
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু Feb 04, 2026
img

এপস্টেইন প্রসঙ্গে অভিনেত্রী জয়া

এটা তো একটা মানসিক ব্যাধি Feb 04, 2026
img
অবশেষে চারহাত এক হল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি Feb 04, 2026
img
ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান Feb 04, 2026
img
আরিয়ানের সিরিজের বিরুদ্ধে মুম্বাই আদালতে সমীর Feb 04, 2026
img
ওয়াশিংটনে জয়শঙ্কর-রুবিও বৈঠক, দ্বিপাক্ষিক খনিজ সহযোগিতায় অগ্রগতির আলোচনা Feb 04, 2026
img
মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি? Feb 04, 2026