কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, কুড়িগ্রাম জেলার দুঃখ তিন তিনটি নদী। বর্ষা আসলেই মানুষের বুক কাঁপতে শুরু করে। আমাদের নদীগুলাকে হত্যা করে মরুভূমি বানানো হয়েছে। সবগুলো চোর। ৫৪ বছরের নদী শাসনের নদী ভাঙন রোধের যতগুলো বাজেট হয়েছে, সব তাদের পেটে হজম করে নিয়েছে। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে ২৮ লাখ কোটি টাকা। কুড়িগ্রামবাসী কথা দিচ্ছি-আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকায়ে সব বের করে আনবো ইনশাআল্লাহ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমীর বলেন, বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া, সবচাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। এই উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করবো ইনশাআল্লাহ।

শহীদদের প্রতি শ্রদ্ধা ও অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, প্রথমে শাহাদাত বরণ করেছিল আবু সাঈদ। তাদের পথ ধরে মুগ্ধসহ একে একে ১৪০০ জন শহীদ হয়েছেন। এই ১৪০০ বীরের লাশ এখন এই জাতির ঘাড়ে। আমরা কথা দিচ্ছি আমরা এই বীরদের সাথে বেইমানি ও বিশ্বাসঘাতকতা করবো না ইনশাআল্লাহ।

যুবকদের কর্মসংস্থান নিয়ে শফিকুর রহমান বলেন, আমি আগেও বলেছি এখনও বলছি-হাতে অপমানের অপমানজনক বেকার ভাতা তুলে দেব না। সবগুলো হাতকে শিক্ষা-প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করবো ইনশাল্লাহ।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026
img
সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার Feb 04, 2026