ভারতে কেরালা রাজ্যে দেবমূর্তির সাড়ে ৪ কেজি সোনা চুরি, পুরোহিতসহ গ্রেপ্তার ৩

ভারতের কেরালা রাজ্যে সনাতন ধর্মাবলম্বীদের বিখ্যাত তীর্থস্থান সবরিমালা মন্দিরে চাঞ্চল্যকর এক স্বর্ণচুরি মামলার প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। রাজ্যের হাইকোর্ট জানিয়েছে, মন্দিরের কিছু দেবমূর্তি থেকে সোনার আবরণ খুলে নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মন্দিরে ভক্তদের দান করা স্বর্ণ ও রৌপ্য দিয়ে দেবমূর্তি ও অলঙ্কার সাজানো এক প্রচলিত রীতি। কিন্তু লাখো ভক্তের শ্রদ্ধার কেন্দ্রবিন্দু এই মন্দিরে এমন চুরি ভক্তদের হতবাক করে দিয়েছে।

কেরালা হাইকোর্ট ইতিমধ্যে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে। এছাড়া, মন্দিরের সাবেক সহকারী পুরোহিত উন্নিকৃষ্ণন পট্টি সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিচারপতি রাজা বিজয়ারাঘবন ভি ও বিচারপতি কে.ভি. জয়কুমারের বেঞ্চ এই মামলার তদন্ত পর্যবেক্ষণ করছেন। সেপ্টেম্বর থেকে তারা নিয়মিত শুনানি নিচ্ছেন।

বিতর্কের কেন্দ্রবিন্দু দুটি দ্বারপালক বা দেবালয়ের দরজার রক্ষক মূর্তি। আদালত-নিযুক্ত বিশেষ কমিশনারের প্রতিবেদনে দেখা যায়, এই দুটি মূর্তির অনেক জায়গায় সোনার আবরণ খুলে ফেলা হয়েছে।

মন্দিরের নথি অনুযায়ী, ১৯৯৮-৯৯ সালে শিল্পপতি বিজয় মাল্যর অনুদান থেকে পাওয়া ৩০.২৯১ কেজি সোনা দিয়ে দেবমূর্তি, স্তম্ভ, দরজার খিলান ও অলঙ্করণে সোনার প্রলেপ দেওয়া হয়।

কিন্তু ২০১৯ সালে সাবেক সহকারী পুরোহিত উন্নিকৃষ্ণন পট্টিকে মূর্তিগুলো মন্দিরের বাইরে নিয়ে গিয়ে নতুন করে সোনায় মোড়ানোর অনুমতি দেয় ত্রিবাঙ্কুর দেবস্বম বোর্ড।

দুই মাস পর ফেরত আনা হলেও মূর্তিগুলোর ওজন মাপা হয়নি। পরে তদন্তে দেখা যায়, সেগুলো অনেক হালকা। প্রাথমিক হিসাবে প্রায় ৪.৫৪ কেজি সোনা উধাও হয়ে গেছে।

বিচারপতিরা মামলাটির বিষয়ে মন্তব্য করেছেন, ‘এটি লুটপাট ও ডাকাতি।’

অভিযুক্ত পুরোহিত উন্নিকৃষ্ণন পট্টি বর্তমানে কারাগারে আছেন।

গ্রেপ্তারের সময় সাংবাদিকদের তিনি চিৎকার করে বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। সত্য একদিন প্রকাশ পাবেই।’

এসআইটি আরও দুই বোর্ড কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। বোর্ডের সভাপতি পি.এস. প্রসান্তও তদন্তের আওতায় আছেন। যদিও তিনি দাবি করেছেন, ‘বর্তমান বোর্ডের সময় এই ঘটনা ঘটেনি। আমরা আদালতের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছি।’

আদালত আরো জানিয়েছেন, মেরামতের পর পুরোহিত পট্টি মন্দির বোর্ডের ‘অনুমতিতে’ ৪৭৪.৯ গ্রাম সোনা নিজের কাছে রেখে দেন। এমনকি তিনি এক ই-মেইলে বোর্ডকে অনুরোধ করেছিলেন এই অতিরিক্ত সোনা ‘পরিচিত এক মেয়ের বিয়েতে ব্যবহারের’ অনুমতি দিতে।

একে ‘গভীরভাবে বিরক্তিকর’ মন্তব্য করে কেরালা হাইকোর্ট বুধবার তদন্তের পরবর্তী শুনানি নির্ধারণ করেছে। আদালত জানিয়েছে, ‘যে ই জড়িত থাকুক, তার প্রভাব বা পদমর্যাদা যাই হোক, কাউকেই রেহাই দেওয়া হবে না। এই ঘটনায় দোষী প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’ 

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার Feb 04, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী Feb 04, 2026
img
সকল জল্পনার অবসান, ‘বারাণসী’ হবে একক সিনেমা Feb 04, 2026
img
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ Feb 04, 2026
কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 04, 2026
img
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু Feb 04, 2026
img

এপস্টেইন প্রসঙ্গে অভিনেত্রী জয়া

এটা তো একটা মানসিক ব্যাধি Feb 04, 2026
img
অবশেষে চারহাত এক হল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি Feb 04, 2026
img
ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান Feb 04, 2026
img
আরিয়ানের সিরিজের বিরুদ্ধে মুম্বাই আদালতে সমীর Feb 04, 2026
img
ওয়াশিংটনে জয়শঙ্কর-রুবিও বৈঠক, দ্বিপাক্ষিক খনিজ সহযোগিতায় অগ্রগতির আলোচনা Feb 04, 2026
img
মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি? Feb 04, 2026
img
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত Feb 04, 2026
img
খাদ্য সংকটে আফ্রিকান পেঙ্গুইন, সংখ্যা কমেছে ৮০ শতাংশ Feb 04, 2026
img
নতুন বছরে বড় চমক নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স Feb 04, 2026
img
বিশ্বকাপে ‘সবচেয়ে বিপজ্জনক’ দল নিয়ে ধোনির বার্তা Feb 04, 2026
img
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত Feb 04, 2026
img
সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরেই ৩টি Feb 04, 2026
img
অভিনয় থেকে রাজনীতি, স্থাবর-অস্থাবর মিলিয়ে কত সম্পত্তির মালিক ঊর্মিলা? Feb 04, 2026