বিশ্বকাপে ‘সবচেয়ে বিপজ্জনক’ দল নিয়ে ধোনির বার্তা

ভারতের বিশ্বকাপজয়ী ও অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরেই তার দল প্রথম শিরোপা জিতেছিল। সর্বশেষ ২০২৪ সালে রোহিত শর্মা দ্বিতীয় শিরোপা এনে দেন ভারতকে। আর মাত্র দু’দিন পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে। যাকে কেন্দ্র করে নিজের উত্তরসূরীদের নিয়ে গড়া ভারতীয় দলের সামর্থ্য, সম্ভাবনা ও তাদের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন ধোনি।

ভারতকে সবচেয়ে বিপজ্জনক দলগুলোর একটি উল্লেখ করে ধোনি বলেন, ‘২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত হবে সবচেয়ে বিপজ্জনক দলগুলোর একটি। ভালো দল হতে যা যা দরকার, সবকিছুই এই দলে রয়েছে। বিশেষ করে এই ফরম্যাটে তাদের অভিজ্ঞতা অসাধারণ। তারা চাপের মধ্যে খেলেছে। দলে যারা যে ভূমিকা পালন করছেন, সেই পরিস্থিতিতে তারা দীর্ঘদিন ধরেই অভ্যস্ত।’

৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির মেগা ইভেন্টে ধোনির উদ্বেগের কারণ ‘শিশির’। যা রাতের ম্যাচে রান তাড়া করা দলের পক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, ‘যে বিষয়টা আমাকে চিন্তায় ফেলে তা হচ্ছে শিশির। আমি শিশির অপছন্দ করি। কারণ এটি অনেক কিছু বদলে দেয়। আমি যখন খেলতাম, তখনও শিশির আমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিত, তখন টসটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায়।’


ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আসন্ন বিশ্বকাপে নামলেও, টি-টোয়েন্টি ফরম্যাট অনিশ্চিত বলেও স্বীকার করলেন ধোনি। তার মতে– ‘নিরপেক্ষ কন্ডিশনে যদি আমরা সেরা কিছু দলের বিপক্ষে ১০টা ম্যাচ খেলি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জয়ী হব। সমস্যা তখনই হয়, যখন আমাদের কয়েকজন খেলোয়াড়ের দিনটা খারাপ যায় আর প্রতিপক্ষের কেউ একজন অসাধারণ একটি দিন কাটায়, টি-টোয়েন্টিতে এটা হতেই পারে। সেটা লিগপর্বে হোক বা নকআউট পর্বে, তখনই সব প্রার্থনার দরকার পড়ে। কেউ যেন চোট না পায়। যাদের যে ভূমিকা দেওয়া হয়েছে, সবাই যেন সেটি ঠিকমতো পালন করে। যদি সেটা হয়, আমি নজর লাগাতে চাই না, কিন্তু এই দলটি নিঃসন্দেহে সবচেয়ে বিপজ্জনক দলগুলোর একটি।’


যথারীতি এই বিশ্ব আসরেও ভারত পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা থাকলেও, পাকিস্তান ম্যাচটি বয়কটের ঘোষণা দিয়েছে। ঠিক কী কারণে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সেটি তারা আনুষ্ঠানিকভাবে জানায়নি।

তবে আইসিসির পক্ষপাতদুষ্ট আচরণ, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে করা বৈষম্যের সিদ্ধান্তই এর নেপথ্য কারণ বলে উল্লেখ করেছিল দেশটির গণমাধ্যম জিও নিউজ। যদিও তাদের সিদ্ধান্ত বদলাতে চেষ্টা চালাচ্ছে আইসিসি।

পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?


ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। বিকল্প হিসেবে যুক্ত করেছে স্কটল্যান্ডকে। পরবর্তীতে বাংলাদেশের প্রতি সংহতির কথা জানিয়ে প্রতিবাদ জানায় পিসিবি। এমনকি তারা বিশ্বকাপ বয়কটেরও ইঙ্গিত দিয়েছিল। সেরকম কিছু না করলেও, ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান সরকার। ওই ম্যাচটি না হলে ৬ হাজার কোটি টাকারও বেশি লোকসান হতে পারে আইসিসির। 

টিজে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026
img
সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন গম্ভীর Feb 04, 2026
img
নির্বাচনী দায়িত্বে সারা দেশে মাঠে থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য Feb 04, 2026
img
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে আরও ভয়াবহ হবে: রিজভী Feb 04, 2026
img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমির Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026
img
ভেনেজুয়েলাকে তেল বিক্রির ২০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান Feb 04, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার Feb 04, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী Feb 04, 2026
img
সকল জল্পনার অবসান, ‘বারাণসী’ হবে একক সিনেমা Feb 04, 2026