মাঠ থেকে কেন সরানো হচ্ছে সেনাবাহিনীর ৫০% সদস্য, জানা গেল কারণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার অনুমতি চেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দেয় সেনাসদর।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে ৫০ শতাংশ সেনা সদস্য তুলে নিতে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুরোধে মাঠ সেনা বাহিনীর ৫০ শতাংশ সদস্য তুলে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

‘ইয়াছিনকে ধানের শীষ না দিলে বিএনপি ছাইড়া জামায়াতে যোগ দিমু’‘ইয়াছিনকে ধানের শীষ না দিলে বিএনপি ছাইড়া জামায়াতে যোগ দিমু’

তিনি বলেন, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে এ ধরনের সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। পুলিশের পক্ষে চলমান পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং মাঠ পরিস্থিতি পর্যালোচনার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মাঠে মোতায়েন থাকবে। এ পর্যায়ে তাদেরও বিশ্রামের প্রয়োজন রয়েছে, যোগ করেন এ কর্মকর্তা।

প্রধান উপদেষ্টা কাছে সেনাসদরের চিঠিতে যা বলা হয়েছে

‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত সশস্ত্র বাহিনী সদস্যদের ৫০% প্রত্যাহার প্রসঙ্গে শিরোনামে প্রিন্সিপাল স্টাফ অফিসারের পক্ষে লে. কর্নেল মোহাম্মদ আখতারুজ্জামান ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘নির্দেশনা মোতাবেক বর্তমানে মোতায়েনকৃত জনবলের ৫০% (পঞ্চাশ শতাংশ) প্রত্যাহার কার্যক্রম অনতিবিলম্বে সম্পাদন করার জন্য অনুরোধ করা হলো। এ প্রেক্ষিতে মোতায়েনকৃত জনবল সব জায়গা থেকে সমভাবে প্রত্যাহার না করে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থান/এলাকা/স্থাপনা সমূহের ক্ষেত্রে অগ্রগণ্যতা প্রদান করতঃ স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের সাথে সমন্বয়পূর্বক প্রত্যাহার পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে, যাতে করে সার্বিকভাবে দায়িত্বপূর্ণ এলাকার বিদ্যমান স্থিতিশীলতা, নিরাপত্তা ও স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা সম্ভব হয়।

যা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল হাই স্বাক্ষরিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবরে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানের লক্ষ্যে ইন-এইড-টু সিভিল পাওয়ারের আওতায় সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়।

সাম্প্রতিক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইন-এইড-টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সশস্ত্র বাহিনী, জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দেশে স্থিতিশীলতা, নিরাপত্তা ও স্বাভাবিক জনজীবন প্রতিষ্ঠিত হয়েছে।

আইকে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
‘এন্থিরান’ এবং ‘রা.ওয়ান’ আজও আলোচনার ভিন্ন এক উচ্চতায়! Feb 05, 2026
img
বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারকে দলে ভেড়াল তুর্কি ক্লাব Feb 05, 2026
img
নির্বাচনী হয়রানির অভিযোগে হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের বিরুদ্ধে জিওপির সংবাদ সম্মেলন Feb 05, 2026
img
ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক Feb 05, 2026
img
আবেদপুত্র সিয়ামের জামিন শুনানি আজ Feb 05, 2026
img
নেটফ্লিক্সে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আইনি থ্রিলার চলচ্চিত্র ‘ইক্কা’ Feb 05, 2026
img
টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয় : চরমোনাই পীর Feb 05, 2026
img
সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল Feb 05, 2026
img
বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ Feb 05, 2026
img
বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম, ইসিতে আবেদন Feb 05, 2026
img
গুম-খুনের রাজনীতির জন্য নয়, ইসলামের পক্ষে ভোট চাই: চরমোনাই পীর Feb 05, 2026
img
সামাজিক মাধ্যমে ধর্মীয় বার্তায় ঢালিউড অভিনেতা জায়েদ খান! Feb 05, 2026
img
দীর্ঘ অপেক্ষার পর বড়পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্যা ফিল্ম’ Feb 05, 2026
img
খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুর ট্রাম্পের Feb 05, 2026
img
সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন আফগান ব্যাটার Feb 05, 2026
img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026
img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026