কাজের চাপ কমাতে ১০ রোগীকে হত্যা, জার্মান নার্সের আমৃত্যু কারাদণ্ড

কাজের চাপ কমানোর উদ্দেশ্যে রোগীদের হত্যা করার দায়ে জার্মানির এক প্যালিয়েটিভ কেয়ার নার্সকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৪ বছর বয়সী ওই পুরুষ নার্সকে ১০ জন রোগীকে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে হত্যা এবং আরও ২৭ জনকে হত্যার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।


বুধবার পশ্চিম জার্মানির আচেন শহরের একটি আদালত এই রায় ঘোষণা করে। আদালতের সিদ্ধান্ত মোতাবেক এই অপরাধে বিশেষত গুরুতর অপরাধ ধারা প্রযোজ্য হয়েছে। ফলে সাধারণ জাবজ্জীবন কারাদণ্ড নিয়মে ১৫ বছরের পর শর্তসাপেক্ষ মুক্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন এই ব্যক্তি।


প্রসিকিউটররা আদালতকে জানান, ওই নার্স উয়ার্সেলেন শহরের একটি হাসপাতালে দুর্বল রোগীদের ওপর জীবন ও মৃত্যুর কর্তা সেজেছিলেন। তিনি মূলত বয়স্ক রোগীদের টার্গেট করতেন এবং বিশেষ করে রাতের শিফটে নিজের কাজের চাপ কমানোর জন্য তাদের উচ্চ মাত্রার ঘুমের ওষুধ বা ব্যথানাশক ইনজেকশন দিতেন।


আদালতকে জানানো হয়, ওই নার্সের ব্যক্তিত্বের বিকার ছিল এবং তিনি তার রোগীদের প্রতি কখনোই কোনো সহানুভূতি দেখাননি। এমনকি বিচার চলাকালীন সময়েও তিনি কোনো অনুশোচনা প্রকাশ করেননি। তিনি রোগীদের হত্যা করতে মরফিন এবং মিডাজোলাম ব্যবহার করতেন।


প্রসিকিউটরদের মতে, ওই নার্স বিনা উৎসাহে কাজ করতেন এবং তার কাজের প্রতি কোনও প্রেরণা ছিল না। যেসব রোগীর অতিরিক্ত যত্ন বা মনোযোগের প্রয়োজন হতো, তারা তাকে বিরক্ত করে তুলতো।


খবরে বলা হয়, ওই নার্স ২০০৭ সালে প্রশিক্ষণ শেষ করেন এবং ২০২০ সাল থেকে উয়ার্সেলেনের ওই হাসপাতালে কর্মরত ছিলেন। তাকে ২০২৪ সালের গ্রীষ্মে গ্রেপ্তার করা হয়েছিল।


প্রসিকিউটররা জানিয়েছেন, আরও ভুক্তভোগীকে শনাক্ত করার জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে এবং ওই ব্যক্তির বিরুদ্ধে আরও অপরাধের জন্য পুনরায় বিচার শুরু হতে পারে।


তথ্যসূত্র দ্য টেলিগ্রাফ


আইকে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026