সব ধরনের গানই দেশের সাংস্কৃতিক পরিসরে চলবে : হেমা চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, বাংলাদেশের সব জনগোষ্ঠীর, সব ভাষার, সব ধরনের গান যেন সমানভাবে স্থান পায়। সেটা হতে পারে পাহাড়ের গান, বাউলের গান কিংবা লালনের গান। সব ধরনের গানই এই দেশের সাংস্কৃতিক পরিসরে চলবে এবং থাকবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষকের নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাবির সংগীত বিভাগের আয়োজিত প্রতিবাদ সমাবেশ তিনি এসব কথা বলেন।

হেমা চাকমা বলেন, আমার মাতৃভাষা বাংলা নয়, কিন্তু জাতীয় সংগীত শুনলে এখনো আমার মনের ভেতরে যে দেশপ্রেম জাগে, সেটা আমি অন্য কোনো জায়গায় পাই না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার গানগুলো শুনলে মানুষের মনে যে স্পিরিট জাগে, যে আমি এই গানের মাধ্যমে আমার দেশকে রিপ্রেজেন্ট করছি, সেটাই সংগীতের শক্তি।

তিনি বলেন, আন্দোলন তো নাটকের মাধ্যমে হয়, গানের মাধ্যমে হয়, নাচের মাধ্যমে হয়। যেমন আমরা মনির চৌধুরীর নাটক দেখি, কিংবা দেশপ্রেম জাগানো গানগুলো শুনি। সেগুলো শুনলে আমাদের মনে যে স্পিরিট জাগে, সেটা কি আমরা অস্বীকার করতে পারি? আমরা যখন ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের কথা বলি, তখন সংগীত কি আমাদের কোনো কাজে লাগেনি?
রাজপথে যখন ছাত্ররা মুক্তির মন্দিরের সোপানতলে’ গানটি গেয়েছিল, তখন কি সংগীত অনুপ্রেরণা দেয়নি? কিন্তু এখন ২০২৫ সালে এসে কেন আমাদের এই বিষয়টি নিয়ে আবারও কথা বলতে হচ্ছে?

তিনি অভিযোগের সুরে বলেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো– ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে নির্বাচিত প্রতিনিধিরা এখনো পর্যন্ত জাতীয় সংগীতকে ‘রঠা সংগীত’ বলে আখ্যায়িত করেন। কেন করছে ভাই? এটা কোন ধরনের কথা? এমনটা হওয়ার কথা ছিল না।

আরপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026