চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ কোটি ডলারের বিনিয়োগ, কর্মসংস্থান হবে ৭৬০৭ জনের

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে। এর ফলে এসব প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১১১.২৬ মিলিয়ন বা ১১ কোটি ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে। এতে নতুন করে ৭ হাজার ৬০৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকায় বেপজা কমপ্লেক্সে এসব চুক্তি সই হয়। চার বিনিয়োগকারীর মধ্যে তিনটি সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন। এগুলো চীন, সিঙ্গাপুর ও চীন-সিঙ্গাপুর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান। অপরটি বাংলাদেশি প্রতিষ্ঠান। নতুন এসব শিল্প জুতা, চামড়া প্রক্রিয়াজাতকরণ, টেস্টিং সেবা এবং এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ উৎপাদনে বিনিয়োগ করবে।

চুক্তিসইকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ করছে চীনের তাই মা সুজ (বিডি) কোম্পানি লিমিটেড, যারা ৫৫ দশমিক শূন্য ৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে জুতা তৈরির কারখানা স্থাপন করবে। প্রতিষ্ঠানটি প্রতিবছর ৭০ লাখ জোড়া ফরমাল ও ক্যাজুয়াল জুতা উৎপাদন করবে। এখানে ৫ হাজার ৯০০ জন বাংলাদেশির কাজের সুযোগ সৃষ্টি করবে।

সিঙ্গাপুরের বাংলাদেশ সংশিন লেদার কোম্পানি লিমিটেড ২৫ দশমিক শূন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করবে। প্রতিষ্ঠানটি ক্রাস্ট লেদার থেকে বছরে ৩৬ মিলিয়ন বর্গফুট ফিনিশড লেদার উৎপাদন করবে। এখানে ৪৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চীন-সিঙ্গাপুর মালিকানাধীন অ্যানরে হোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেড ২০ দশমিক শূন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি সেবামুখী টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করবে। এ ল্যাব বাংলাদেশের শিল্পকারখানাগুলোকে, বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলের শিল্পসমূহের জন্য তাদের উৎপাদিত পণ্য ও কাঁচামালের মান পরীক্ষার সুবিধা দেবে। টেস্টিং সুবিধাসম্পন্ন এ প্রতিষ্ঠানে ৭৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশি প্রতিষ্ঠান র‌্যাপটক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১১ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে লেবেল, ট্যাগ, টেপ, প্রিন্টিং ও প্যাকেজিং উপকরণসহ বিভিন্ন গার্মেন্টস আনুষঙ্গিক পণ্য উৎপাদন করবে। বছরে ২০ হাজার টন উৎপাদনের লক্ষ্যে এ প্রকল্পে ৪৫৭ জনের কর্মসংস্থান হবে।

বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এসব চুক্তি সই করেন। অন্যদিকে তাই মা শুজ (বিডি) কোম্পানির চেয়ারম্যান লিয়াও ওয়েইজুন, বাংলাদেশ সংশিন লেদার কোম্পানির মহাব্যবস্থাপক ঝাং গুয়াংজিন, অ্যানরে হোল্ডিং (বিডি) কোম্পানির মহাব্যবস্থাপক হু জিনলিন, র‌্যাপটক্স ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মোর্শেদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে চুক্তি সই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

নতুন বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেয়ায় তাদের ধন্যবাদ জানান। তিনি বেপজার নিবেদিতপ্রাণ কর্মীদের মাধ্যমে বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন ব্যাবসায়িক কার্যক্রম নিশ্চিতে সার্বক্ষণিক সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বেপজা বিনিয়োগকারীদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে সেবাদান পদ্ধতি ক্রমাগত আধুনিকায়ন করছে। নির্বাহী চেয়ারম্যান নতুন প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নির্মাণকাজ শুরু করে রপ্তানি কার্যক্রম শুরুর আহ্বান জানান। পাশাপাশি তিনি বিনিয়োগকারীদের তাদের পরিচিত বিনিয়োগকারীদের, বিশেষ করে ইলেকট্রনিক্স খাতে বিনিয়োগের জন্য আহ্বান জানান।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর বেপজাধীন আসন্ন দুটি নতুন ইপিজেডকে (যশোর ও পটুয়াখালী ইপিজেড) বিনিয়োগের নতুন ক্ষেত্র হিসেবে বিবেচনার জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সংশিন গ্রুপ পিটিই লিমিটেডের চেয়ারম্যান জে সি বলেন, আমরা বেপজার সেবায় অত্যন্ত সন্তুষ্ট। বেপজা ইকোনমিক জোন আমাদের জন্য একটি ভালো সিদ্ধান্ত। আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026