তৃতীয় বিমানবাহী রণতরী নামালো চীন

চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ আনুষ্ঠানিকভাবে দেশটির নৌবাহিনীতে যুক্ত হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে হাইনান প্রদেশের সানইয়ায় সামরিক বন্দরে এই রণতরীর উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একে চীনের নৌবাহিনীর সক্ষমতার একটি বড় মাইলফলক বলে মনে করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ফুজিয়ান প্রদেশের নামানুসারে রণতরীটির নাম রাখা হয়েছে, যা তাইওয়ানের বিপরীতে অবস্থিত। এটি চীনা নৌবাহিনীর প্রভাব নিজস্ব জলসীমার বাইরেও আরও সম্প্রসারণে সহায়তা করবে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, রণতরীটির উদ্বোধন ও পতাকা প্রদান অনুষ্ঠানে নৌবাহিনী ও নির্মাণ ইউনিটের দুই হাজারের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ফুজিয়ান চীনের তৃতীয় বিমানবাহী রণতরী হলেও এটি প্রথম দেশীয়ভাবে নকশা ও নির্মিত। আগের দুটি রণতরী লিয়াওনিং ও শানডং রুশ নকশায় তৈরি। এই দুই রণতরীর তুলনায় তৃতীয়টি প্রযুক্তিগত দিক থেকে আরও বেশি উন্নত।

এই রণতরীতে রয়েছে সমতল ফ্লাইট ডেক ও ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্ট সিস্টেম—যা বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ফোর্ড-শ্রেণির রণতরীতেই ব্যবহৃত হচ্ছে। এর ফলে ফুজিয়ান আরও বেশি এবং ভারী অস্ত্রসজ্জিত যুদ্ধবিমান বহনে সক্ষম হবে।

পরীক্ষামূলক চালনার সময় চীনের নতুন জে–৩৫ স্টেলথ ফাইটারের নৌ সংস্করণ, কে–জে৬০০ আর্লি-ওয়ার্নিং বিমান এবং জে–১৫ জেটের একটি উন্নত সংস্করণ এই রণতরী থেকে উড্ডয়ন করানো হয়।

নিজস্ব নজরদারি বিমান বহনের ক্ষমতা থাকায় ফুজিয়ান এখন আগের দুটি রণতরীর মতো স্থলভিত্তিক সহায়তার বাইরে থেকেও পরিচালনা করতে পারবে, যা সমুদ্রের দূরবর্তী অঞ্চলে অভিযান সক্ষমতা বাড়াবে।

প্রেসিডেন্ট জিনপিং আগেই ঘোষণা দিয়েছেন, ২০৩৫ সালের মধ্যে চীনের সেনাবাহিনীকে আধুনিক ও ২০৫০ সালের মধ্যে ‘বিশ্বমানের’ বাহিনীতে রূপান্তরিত করা হবে। ফুজিয়ান সেবায় যোগ দেয়ার মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের পথে বেইজিং আরও এক ধাপ এগিয়ে গেল।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভের পরিচালক গ্রেগ পোলিং বলেন, ‘বিমানবাহী রণতরীগুলো চীনা নেতৃত্বের সেই স্বপ্নের প্রতীক, যেখানে চীন নিজেকে একটি সমুদ্রশক্তিধর বিশ্বশক্তি হিসেবে দেখতে চায়।’

তার মতে, চীন দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর এবং হলুদ সাগরের জলসীমায়—যা জাপান, তাইওয়ান ও ফিলিপাইনকে ঘিরে তথাকথিত ‘ফার্স্ট আইল্যান্ড চেইন’—প্রাধান্য প্রতিষ্ঠা করতে চায়। পাশাপাশি, তারা যুক্তরাষ্ট্রের প্রভাবকেও প্রশান্ত মহাসাগরের গভীরে চ্যালেঞ্জ জানাতে আগ্রহী।

পোলিং বলেন, ‘প্রথম দ্বীপমালার ভেতরে রণতরী তেমন কার্যকর নয়, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি বৃহত্তর ইন্দো–প্রশান্ত মহাসাগরে প্রতিযোগিতা করতে চাও, তবে এই রণতরীগুলোই প্রধান অস্ত্র।’

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026