দেড় বছর পর শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমান ও আওয়ামী লীগ নেতা শাহ নিজামসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাতে ঘটনার প্রায় ১৬ মাস পর সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি আদালতের নির্দেশে রেকর্ড করা হয়।

এর আগে গত বছরের ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে চলছিল ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন। অভিযোগ রয়েছে, সে সময় গুলি ও দেশীয় অস্ত্রের হামলায় আহত হন আন্দোলনকারী নাফসিন আহমেদ জিসান (১৯)।

পরে তিনি গত ১৯ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আবেদন করেন। আদালত বিষয়টি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন এবং থানাকে মামলা রেকর্ডের নির্দেশনা দেয়।

পুলিশ জানায়, মামলায় মোট ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে। বাদী জিসান ওই আন্দোলনের সময় আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউটি/টিএ




Share this news on:

সর্বশেষ

img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026