সাভারে শিক্ষার্থী হত্যার বিচার চেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সাভারে কলেজশিক্ষার্থী ফজলে রাব্বি হত্যার বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহত শিক্ষার্থীর স্বজন, সহপাঠী ও পরিবারের সদস্যরা। এসময় মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় এ অবরোধ এবং বিক্ষোভ পালন করেন তারা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে শিক্ষার্থী ফজলে রাব্বি হত্যার প্রতিবাদে সাভারের সিএনবি এলাকার ঢাকামুখী লেনে অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করে নিহতের স্বজন, সহপাঠি ও পরিবারের সদস্যরা। এসময় বিক্ষোভকারীরা বলেন, সন্ত্রাসীরা নির্মমভাবে ফজলে রাব্বিকে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় জঙ্গলে ফেলে গেছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ১৪ দিন পর। রাব্বি কলেজে পড়াশোনা করলেও তাকে অটো রিকশাচালক হিসেবে মিথ্যা পরিচয় ছড়ানো হয়েছে দাবি করে শিক্ষার্থী ফজলে রাব্বি হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নিহত ফজলে রাব্বির মা নূরজাহান বেগম জানান, তার ছেলে কলেজে পড়তো। গত ১৭ অক্টোবর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হলে থানায় জিডি করা হয়। পরে ৩০ অক্টোবর স্থানীয়রা বস্তাবন্দি অবস্থায় রাব্বির মরদেহ সাভারের কলমা উত্তরপাড়া জঙ্গলে দেখতে পায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, যারা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে আমি সেসব খুনিদের ফাঁসির দাবি জানাই।

স্থানীয় জনপ্রতিনিধি ও সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, ফজলে রাব্বি সাভারের একটি কলেজের শিক্ষার্থী ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বস্তাবন্দি করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই সুষ্ঠু তদন্ত করে খুনিদের দ্রুত শাস্তি দেওয়া হোক।

সাভার হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সালেহ আহমেদ বলেন, গত সপ্তাহে এক শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে কলমা এলাকা থেকে মুসল্লি ও সাধারণ শিক্ষার্থীরা সিএনবিতে এসে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। 

ইতিমধ্যে শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026