ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা চাই না।

শুক্রবার (৭ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম 'নেটওয়ার্ক-১৮' গ্রুপের এডিটর-ইন-চিফ রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশ দ্বন্দ্বের বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন রাজনাথ সিং।

তবে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টতই বলেন, ‘ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, যদিও আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্য রাখি। তাই ড. মুহাম্মদ ইউনূস যখনই মন্তব্য করবেন, তিনি যেন ভাবনা-চিন্তা করে কথা বলেন।’

রাহুল জোশি প্রশ্ন রেখে বলেন, ড. ইউনূস পাকিস্তানি জেনারেলকে মানচিত্র দিয়েছেন এবং নানা ধরনের বক্তব্য দিয়েছেন। এর উত্তরে রাজনাথ বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে মন্তব্য রাখার ক্ষেত্রে খেয়াল রাখা উচিত।’

সম্প্রতি 'পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিকৃত মানচিত্রসহ একটি পতাকা উপহার দিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস'—ভারতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়।

তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এমন প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত’ বলে নাকচ করে দিয়েছে। সরকার আরও জানিয়েছে, বিকৃত মানচিত্র নয়, পাকিস্তানি জেনারেলকে গ্রাফিতির বই উপহার দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পরই ভারত-বাংলাদেশ উভয় দেশের মধ্যেকার সম্পর্কে শীতলতা আসে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

অন্যদিকে অধ্যাপক ইউনূস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে মুহাম্মদ ইউনূসের বেশকিছু মন্তব্য ভারত ভালোভাবে নেয়নি বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়।

টিএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026
img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026
img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026