বিক্ষোভে উত্তাল পর্তুগাল, রাজপথে হাজারও মানুষ

ইউরোপের দেশ পর্তুগাল বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। দেশটিতে প্রস্তাবিত শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছেন। আন্দোলনকারীদের দাবি, শ্রমিকদের অধিকারকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলবে।

রোববার (৯ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের ডানপন্থি সরকার শ্রম আইনে বেশকিছু পরিবর্তন আনতে চাইছেন। এতে করে নিয়োগকর্তারা সহজে কর্মী ছাঁটাই করতে পারবেন। এ ছাড়া বাইরের কোম্পানিতে কাজ আউটসোর্স করতে পারবেন এবং কিছু ধরনের ছুটির সীমাও কমাতে পারে। এর মধ্যে রয়েছে গর্ভপাত বা গর্ভপাতজনিত কারণে নারীদের ছুটিও কমানো।

সরকারের দাবি, এসব পদক্ষেপ কর্মক্ষেত্রে নমনীয়তা ও উৎপাদনশীলতা বাড়ানোর জন্য জরুরি।

পর্তুগালের বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিটিপির মহাসচিব তিয়াগো অলিভেইরা এই প্রস্তাবগুলোকে দেশের শ্রমিকদের বিরুদ্ধে ‘ইতিহাসের অন্যতম বৃহত্তম আঘাত’ বলে অভিহিত করেছেন এবং আগামী ১১ ডিসেম্বর সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।

সংগঠনটি জানিয়েছে, প্রায় ১ লাখ মানুষ লিসবনের প্রধান সড়কজুড়ে বিক্ষোভে অংশ নেয়। অ্যাসোসিয়েটেড প্রেসও জানিয়েছে, সেখানে দশ হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিল। পুলিশের কোনো আনুষ্ঠানিক সংখ্যা জানা যায়নি।

বিক্ষোভে অংশ নেওয়া মিরিয়াম আলভেস বলেন, এই সংস্কারগুলো স্পষ্টতই কর্মপরিবেশকে পিছিয়ে দেবে এবং চাকরির নিরাপত্তা সম্পূর্ণভাবে নষ্ট করবে। আর্কাইভ প্রযুক্তিবিদ মাদালেনা পেনা অভিযোগ করেন, সরকার নির্বাচনের আগে কিছু না বলেই চতুর কৌশলে শ্রমিক অধিকার কেড়ে নিচ্ছে।

বিক্ষোভকারীরা বেতন বাড়ানোর দাবিও তুলেছেন। সরকারি তথ্য অনুযায়ী, পর্তুগালে গত বছর ৫০ শতাংশের বেশি কর্মী মাসে এক হাজার ইউরোর কম আয় করেছেন। দেশটির ন্যূনতম মজুরি মাত্র ৮৭০ ইউরো।

সরকারের প্রস্তাবিত শ্রম আইনটি সংসদে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এ বিষয়ে ডানপন্থি দল শেগা সমর্থন দিয়েছে। তিয়াগো অলিভেইরা বলেন, এই আইন কার্যকর হলে এটি আমাদের প্রত্যেকের জীবনে এক বিশাল পশ্চাদপদতা বয়ে আনবে।

আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026