আম তারেক বলাটা আদতে তার মাথার মুকুট : জাহেদ উর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, ‘অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য, পরিবার ও দলের খরচের জন্য জনাব তারেক যে কষ্ট করছেন, এটার একটা নজির থাকা দরকার। আম তারেক বলাটা আদতে তার মাথার একটা মুকুট বলে আমি মনে করি।’

রবিবার (৯ নভেম্বর) ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ বলেন, ‘আম বিক্রি করেন বলে জনাব তারেককে আম তারেক বলে বিদ্রুপ করা হয়।

আমাদের দেশের মানুষজনের আসলে এই সেন্সটুকুও নেই, কোনটা প্রশংসা আর কোনটা কারো বদনাম। তিনি অনলাইনে আমের ব্যবসা করেন, সে জন্য উনি আম তারেক হয়ে গেছেন?’
তারেক সম্পর্কে তিনি বলেন, ‘লোকটা আসলে বোকা। গণ-অভ্যুত্থানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন। শুধু এখন না, যতদূর মনে পড়ে তিনি কোটা সংস্কার আন্দোলন থেকেই খুবই অ্যাক্টিভলি আছেন।

অনেক ধান্দা করে কোটি কোটি টাকা বানিয়ে ফেলতে পারতেন। একজন রাজনীতিবিদ, যিনি সৎ থাকার জন্য আমের ব্যবসা করেন, সেটায় প্রশংসা হওয়ার কথা ছিল, অথচ আমি দেখি তার শত্রুরা, তার বিরুদ্ধের লোকজন তাকে আম তারেক বলে বিদ্রুপ করছে।’

ডা. জাহেদ বলেন, ‘তারেক তার অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য, তার পরিবারের খরচ, দলের খরচের জন্য যা করছেন কষ্ট করছেন, এটার একটা নজির থাকা দরকার। আমরা তাকে স্যালুট জানাই।

আম তারেক বলাটা আদতে তার মাথার একটা মুকুট আমি মনে করি। আমরা সেটা ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা অনুসরণীয় ব্যাপার বলে মনে করব।’

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026