জিল্লুর রহমান

জামায়াত ও আওয়ামী লীগের কর্মসূচি নির্বাচনকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে

জামায়াত ও আওয়ামী লীগের কর্মসূচি ফেব্রুয়ারির নির্বাচনকে চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান।

তিনি বলেছেন, ১১ নভেম্বর ঢাকায় জামায়াতের সমাবেশ। ১৩ তারিখ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি। দুই দলের দুই কমসূচি ঘিরে কে কোন ঘটনা ঢাকায় ঘটাবে, কোনটার দায় কে কার উপরে চাপাবে,  এগুলো জনমনে আশঙ্কা তৈরি করছে।

এই সংঘাত বা বিতর্ক বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা মোটামুটিভাবে স্পষ্ট, ফেব্রুয়ারির নির্বাচনকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

নিজের ইউটিউব চ্যানলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

জিল্লুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির কণ্ঠস্বর আগের মতো জোরালো নেই। তারা নির্বাচন নিয়ে নানা রকম মধ্যস্থার মধ্যে আছে। তবে এনসিপি একটা বিষয়ে এখন পর্যন্ত কঠোর অবস্থান বজায় রেখেছে। সেটা হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন আদেশ তারা দেখতে চায়। সেই আদেশ স্বাক্ষর করতে হবে প্রধান উপদেষ্টাকে।

তিনি আরো বলেন, জামায়াত পিআর নিয়ে অনড়। এর চেয়ে বেশি অনড় গণভোটের দাবি নিয়ে। এই জুলাই সনদ দেশের মানুষ অনুমোদন করে কিনা, সেটার জন্য তারা একটা গণভোট চাইছে। যদিও এর টেকনিক্যাল বা সাইন্টিফিক দিক নিয়ে বিতর্ক করার যথেষ্ট সুযোগ রয়েছে।

এই উপস্থাপক বলেন, যে গণভোটের কথা বলা হয়েছে, সেটায় বিএনপিও রাজি। যদি সেটা জাতীয় সংসদ নির্বাচনের দিনে হয়। কিন্তু জামায়াত তো আগেই চাইছে। বিএনপি কোনো অবস্থাতেই আগে গণভোট মেনে নেবে না সেটা তাদের বক্তব্য পরিষ্কার। জামায়াত আবার নানা রকমের কথা বলছে।আঙ্গুল বাকা করার কথা বলছে। বিএনপিও বলছে, আন্দোলনের হুমকি দেখিয়ে লাভ নেই। তাদের সামর্থ্য বা শক্তি সেটাও কম নয়। কেউ যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে তারা রুখে দেওয়ার চেষ্টা করবে।

এমআর/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026