দেশবাসী উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, দেশবাসী উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত। নভেম্বরের ১৩ তারিখে কি হবে? সমঝোতা তো হলো না। জামায়াত বলেছিল, দাবি না মানলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। ঢাকাকে তারা অচল করে দেবে।

আওয়ামী লীগের লকডাউনের কর্মসূচি ১৩ তারিখে। নাশকতার ছক একেছে তারা বলছে নানান গণমাধ্যম। ওইদিন একটি মামলা রায়ের তারিখ ঘোষণা করার কথা শেখ হাসিনার যে মামলায় অভিযুক্ত। সব মিলিয়ে চরম একটা উদ্বেগ উৎকণ্ঠা থমথমে ভাব গোটা দেশে, বিশেষ করে রাজধানী ঢাকাতে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, সরকার সাতদিন সময় বেঁধে দিয়েছিল সেই সময় ইতমধ্যেই পেরিয়ে গেছে। সিদ্ধান্ত দেওয়ার কথা সরকারের। কি সিদ্ধান্ত সরকার দেবে? তারা একসময় বলেছে ইম্পোজ করবে। যে সিদ্ধান্তই দিক না কেন, সেটা কারো না কারো পক্ষে যাবে।

জিল্লুর বলেন, গত দু-তিন দিন ধরে করিডরে একটা আলোচনা আছে যে, সরকার দুপক্ষকে খুশি করার চেষ্টা করবে। খুশিটা এইরকম- বিএনপিকে তারা খুশি করবে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে দিয়ে। জামায়াতকে তারা খুশি করবে উচ্চকক্ষে পিআর দিয়ে। কিন্তু এই পিআর সেটা কি বিএনপির পক্ষে মানা সম্ভব? বিএনপি কি সেটা মানবে?

জিল্লুর আরো বলেন, জুলাই সনদের আদেশ চায় এনসিপি। সেটা দেখে সেখানে তারা স্বাক্ষর করবে। জামায়াত তার দাবিতে অনড়, গণভোটটা আগে হতে হবে। কারণ ওই বিশ্বাস তাদের নেই যে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হলে তারা যা চায় সেই ফলাফলটা পাবে। মূলকথা জামায়াত তাদের রাজনীতির ইতিহাসে সবচাইতে মোক্ষম সময়টাতে আছে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026