আঙুল বাঁকা করে ঘি খাওয়ার হুমকিতে তুমুল বিতর্ক : গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ‘জামায়াতের জনৈক শীর্ষ নেতার কিছু বক্তব্য এই মুহূর্তে বাংলাদেশে ভাইরাল। তিনি বলেছেন, নো হাঙ্কি পাঙ্কি, সোজা আঙুলে যদি ঘি না ওঠে, তাহলে আঙুল বাঁকা করে ঘি উঠাব। এই বক্তব্য ঘিরে সারা বাংলাদেশে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।’

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় রনি বলেন, ‘জামায়াতের লোকজনকে আমরা দীর্ঘদিন ধরে যেভাবে দেখে এসেছি- তারা নরম ভাষায় কথাবার্তা বলেন, মুখ দিয়ে আজেবাজে শব্দ উচ্চারণ করেন না, সব জায়গায় একটা বিনয়ী ভাব দেখায় এবং মানুষের মন জয় করার জন্য তারা প্রাণান্ত নরম ভাষা ব্যবহার করে সাহায্য-সহযোগিতা করেন। কিন্তু গত ১৪ মাসে দেখা গেল, তারা অনেকটা প্রচলিত রাজনীতিবিদদের মতোই হুংকার দিচ্ছেন।’

তিনি বলেন, ‘তারা এই গত ১৪ মাসে খুব রাগ হচ্ছেন, খুব জোরে জোরে কথা বলছেন, মুখে যা আসে তা-ই বলছেন। ফলে জামায়াত নিয়ে মানুষের মধ্যে একটা ভয় চলে এসেছে। যে বিষয়গুলো মানুষ ভুলতে বসেছিল; রাজাকার, আলবদর এবং আমাদের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা, সেগুলো আবার নতুন করে ডিজিটাল ফর্মে আমাদের সামনে আসছে। এটা যদি জামায়াত ঠিক করতে না পারে, তাহলে জামায়াতের মুখে আর যা-ই হোক, ইসলাম শব্দটি এ দেশের জনগণ মেনে নেবে না।’

রনি বলেন, ‘আপনারা জানেন যে মানুষ যখন খুব ক্রোধে উন্মত্ত হয়ে যায় এবং যখন মানুষ তার ধৈর্য হারিয়ে ফেলে, ভয় পায়, আতঙ্কগ্রস্ত থাকে; তখনই মানুষ কিন্তু গালাগালি করে। তখনই মানুষ জোরে জোরে কথা বলে, চিৎকার করে। তো এই যে জামায়াত- এ সময়টাতে যে চিৎকার করছে, গালাগালি করছে, আজেবাজে কথা বলছে; হয়তো  এর অর্থ তারা বোঝেন, হয়তো বোঝেন না।’ 

তিনি বলেন, ‘এই শব্দ দুটি যে তারা ব্যবহার করেছেন, কতটা অজ্ঞতা নিয়ে তারা এই শব্দ দুটি ব্যবহার করেছে। আর যদি অজ্ঞতা না থাকে, তাহলে কতটা অশ্লীলতা, কতটা বাজে স্বভাব এবং কতটা মূর্খতা থাকলে একটা মানুষ এই শব্দগুলো ব্যবহার করতে পারে। অথবা জামায়াত অহংকারী হয়ে পড়েছে। তা না হলে এই ধরনের শব্দ মানুষ সাধারণত ব্যবহার করে না।’

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026