সরকার জনগণের সঙ্গে সাপ-লুডু খেলা শুরু করেছে : সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘সরকার জনগণের সঙ্গে সাপ-লুডু খেলা শুরু করেছে। সাপ লুডু খেলায় দেখবেন যে ৯৬-এ ওঠে কেউ সাপের মুখে পড়লে তিনে নেমে আসে। জুলাই সনদ কমিশন বাস্তবায়নের একটা রোডম্যাপ সরকারের কাছে দিয়েছে। সরকারের উচিত ছিল সেখান থেকে দুটো সুপারিশ কম্বাইন করে একটা সুপারিশ বানিয়ে তারপর রাজনৈতিক দলগুলোর কাছে আবার দেওয়া যে, আমরা এইভাবে সনদ বাস্তবায়ন করতে চাই।

আপনাদের কোনো বক্তব্য থাকলে বলেন। তারা সে কাজটা করেনি।’

সম্প্রতি গণমাধ্যম্যের এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, ‘সরকার আবারও রাজনৈতিক দলগুলোর কাছে বল ঠেলে দিয়েছে।

বল কোর্টে এসেছে, আপনার গোল দেওয়ার কথা। আপনি রাজনৈতিক দলগুলোকে আবার বলছেন যে, তোমরা ফাউল করে আসো। এই যে পরিস্থিতি সরকার তৈরি করেছে একদিকে জামায়াতে ইসলামী বলছে ঢাকা শহরের মানচিত্র বদলে দেব। অন্যদিকে বিএনপি বলছে আমরাও মাঠে নামব।

তুষার বলেন, ‘সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এটার দায় সরকারকে নিতে হবে। তারা নিজস্ব কোনো পজিশন না নিয়ে রাজনৈতিক দলগুলোকে বলছে আপনারা বসেন। তাহলে সরকার আছেন কেন? আপনারা রেফারি মনে রাখবেন। রেফারি মানে হচ্ছে, যে দল যখন ফাউল করবে প্রয়োজনে হলুদ কার্ড দেখাবেন, প্রয়োজনে লাল কার্ড দেখাবেন কিন্তু নিষ্ক্রিয় থাকা যাবে না।

তুষার আরো বলেন, ‘আমাদের মধ্যে চরম আস্থাহীনতা তৈরি করেছেন। অনিশ্চিত পরিবেশ তৈরি করেছেন সারা দেশজুড়ে। এই কারণে যদি সুষ্ঠু নির্বাচন চান, এই সরকারকে আগামী যে সময়টুকু আছে -জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করার ব্যাপারে কোনো ধরনের গড়িমসি করা যাবে না।’

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026