রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগের পুরনো কৌশল : রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের প্রসঙ্গ বাদ দেওয়া যাচ্ছে না। বিএনপি, জামায়াত, এনসিপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা প্রাণান্ত চেষ্টা করছেন আওয়ামী লীগের নাম মুছে দেওয়ার জন্য। কিন্তু গত ১৪ মাস ধরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেভাবে প্রচার করা হচ্ছে, তাতে আওয়ামী লীগের যে নেতিবাচক দিক, কিংবা শেখ হাসিনার ভীতি, তার বাংলাদেশে ঢুকে পড়ার আতঙ্ক ক্রমশ: বেড়ে যাচ্ছে।’

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় রনি বলেন, ‘আওয়ামী লীগের যেকোনো একটা নেতা বক্তব্য দিক, সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে যাচ্ছে।

হয়তো সেই বক্তব্যের আগা নেই মাথা নেই, কোনো প্রয়োজন নেই। আমি নাম বললাম না, সেদিন দেখলাম যে আওয়ামী লীগের এক নেতা সাক্ষাৎকার দিচ্ছেন মদ খেয়ে মদ খেয়ে পুরো মাতাল অবস্থায় তিনি থ্রেট দিচ্ছেন। ১৩ তারিখ এটা করবো ওটা করবো। আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রীকে আমি দেখলাম লন্ডন থেকে বক্তব্য দিচ্ছেন।

এর মধ্যে সাবেক মন্ত্রী আব্দুর রহমান একেবারে অসুস্থ অবস্থায় বক্তব্য দিচ্ছেন এবং সেই লন্ডন থেকে; তার সেই বক্তব্যও সামাজিক মাধ্যমে ভাইরাল। তিনি সেখান থেকে হুমকি দিচ্ছেন ১৩ তারিখে এটা করবো, ওটা করবো। আর আমরা সবাই বাংলাদেশে বসে ভয় পাচ্ছি।’

তিনি বলেন, ‘গত ১৪ মাসের মধ্যে প্রথম ছয়-সাত মাস শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে যে কথাগুলো বলেছেন, এগুলো বলতে গেলে তার যে আবহমান বাংলার যে স্বাভাবিক চরিত্র যেটা, শেখ হাসিনার ইউজুয়াল ক্যারেক্টারিস্টিকস; সেটাই তিনি আগে এভাবে কথাবার্তা বলেছেন।

কিন্তু লক্ষ্য করুন, গত চার-পাঁচ মাস ধরে তিনি এখন আর যার তার সঙ্গে কথা বলছেন না। তিনি সাক্ষাৎকার দিচ্ছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে। এখন তিনি অনেক পরিমার্জিত এবং তিনি সহজলভ্য নন।’

রনি বলেন, ‘আওয়ামী লীগ মানুষের মধ্যে এখন একটা ত্রাস সৃষ্টি করতে চাইছে। আওয়ামী লীগ লগি বৈঠার মতো নিষ্ঠুরতা দেখিয়েছে।

প্রকাশ্য রাজপথে সাপের মতো মানুষ পিটিয়ে মেরেছে তারা। তারা যেভাবে রামদা দিয়ে বিশ্বজিৎকে হত্যা করেছে, এরপর আপনি যখনই আওয়ামী লীগের কথা চিন্তা করবেন আর ওই ধরনের একটা বড় রামদা আসছে এবং আপনি আওয়ামী লীগের সঙ্গে মারামারি করবেন; সংগত কারণেই আপনার ভয় লাগবে। এই ভয়টাই হলো আওয়ামী লীগের এখন মূল শক্তি।’

‘সে দূরবর্তী স্থান থেকে যত বেশি তার প্রতিপক্ষকে ভয় দেখাতে পারবে, ততটাই তাদের সফলতা। যতই শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়ের দিন এগিয়ে আসছে, নির্বাচন যত কাছাকাছি আসছে, নির্বাচনের সম্ভাবনা নিয়ে যত বেশি কথাবার্তা হচ্ছে, ততই বেশি আওয়ামী লীগের রাজনৈতিক পলিসি সেটা তারা ব্যবহার করছে। এবং সেই পলিসি করে তারা বারবার বিজয়ী হয়েছে, কখনো পরাজিত হয়নি।’

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026