জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া অস্বীকারটা করলো কে?: জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী সমাবেশ করেছে ঢাকায় এবং সেখান থেকে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, ২০২৬ সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া বা অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া অস্বীকারটা করলো কে? আমার প্রশ্ন সেটা। হ্যাঁ, আওয়ামী লীগ একভাবে অস্বীকার করার চেষ্টা করেছে কিন্তু তারা মেনেও নিয়েছে। মেনেও নিতে হয়েছে যে, একটা অভ্যুত্থান হয়েছে এবং তাদের পতন হয়েছে।

এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, স্বীকৃতিটা কিভাবে চাইছে জামায়াত এবং অন্যান্য দল? তারা চাইছে যে, জুলাই সনদের একটা আইনি ভিত্তি দিতে হবে এবং এই আইনি ভিত্তিটা হতে হবে গণভোটের মাধ্যমে। সেই গণভোটটা হতে হবে জাতীয় নির্বাচনের আগে।

অর্থাৎ ওই স্বীকৃতি ছাড়া জাতীয় নির্বাচনে যাওয়া যাবে না। তবে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করে সেজন্য তারা বলছেন তারা ২০২৬-এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান।

জিল্লুর বলেন, বিএনপি গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের দিনেই চায়। যে পদ্ধতিতে গণভোট করার কথা বলা হচ্ছে সেটাই বিজ্ঞানসম্মতন নয়।

কেউ কেউ এটাকে সংবিধানসম্মতও বলছেন না। জামায়াত বলছে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ‘২৬ সালে কোনো নির্বাচন নেই। আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ উনারাই ডিসাইড করে দিচ্ছেন উনারাই বলে দিচ্ছেন নির্বাচন হবে কি হবে না।

জিল্লুর আরো বলেন, গণভোটের বিষয়ে সবদল একমত উল্লেখ করে তারা বলেন তারিখ নিয়ে এত আয়নাবাজি কেন? গণভোট নিয়ে বিএনপিও বলছে তারা রাজি।

অন্যদলও বলছে রাজি। পার্থক্যটা বিএনপি চাইছে ইলেকশনের দিন আর ওনারা চাইছেন আগে।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026