মেন্টরের জন্য দুই কিংবদন্তির সঙ্গে আলোচনায় নোয়াখালী

রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলের আগামী আসরের জন্য মেন্টর নিয়োগ দেয়ার কথা ভাবছে প্রথমবারের মতো দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া নোয়াখালী। মেন্টর হিসেবে দুজন বিদেশি সাবেক ক্রিকেটারের সঙ্গে আলোচনা করছে তারা।

নোয়াখালীর মেন্টরের তালিকায় আছেন সাউথ আফ্রিকার মার্ক বাউচার ও অস্ট্রেলিয়ার মাইকেল বেভান। পেশাদার ক্রিকেট ছাড়ার পর কোচ হিসেবে কাজ করছেন বাউচার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া কলকাতা নাইট রাইডার্সের কোচও ছিলেন সাউথ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশাপাশি সাউথ আফ্রিকা জাতীয় দলের দায়িত্বেও ছিলেন তিনি। ২০১৯ সালে প্রধান কোচ হওয়া বাউচার চাকরি ছাড়েন ২০২২ সালে। ক্রিকেট ক্যারিয়ারে সাউথ আফ্রিকার হয়ে ১৪৭ টেস্ট, ২৯৫ ওয়ানডে এবং ২৫ টি-টোয়েন্টি খেলেছেন। সবমিলিয়ে ১০ হাজারের বেশি রান করেছেন। এমন অভিজ্ঞ একজনকে মেন্টর হিসেবে পেতে তাঁর সঙ্গে আলোচনা করছে নোয়াখালী।



ক্রিকেটে ফিনিশার টার্মের প্রতিষ্ঠা মাইকেল বেভানের হাত ধরে। ৫০ ওভারের ক্রিকেটে আক্রমণাত্বক ব্যাটিংয়ে সবাইকে তাক লাগিয়েছিলেন তিনি। অস্টেলিয়ার হয়ে ২৩২ ওয়ানডেতে ৫৩.৫৮ গড়ে বেভান করেছেন ৬৯১২ রান। ১৮ টেস্টে অবশ্য ৭৮৫ রানের বেশি করতে পারেননি তিনি। তবে সাবেক এই ব্যাটারের সবচেয়ে বেশি খ্যাতি ওয়ানডে ক্রিকেটের ধরণ বদলে দেয়ায়। ক্রিকেট ছেড়ে দেয়ার পর তিনিও কোচিংয়ে যুক্ত।

আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) কোচ ছিলেন বেভান। ২০১২ বিপিএলে চিটাগং কিংসের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। এক যুগের বেশি সময় পর আবারও বিপিএলে দেখা যেতে পারে তাকে। যদিও অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটারকে মেন্টর হিসেবে চাইছে নোয়াখালী। বেভান ও বাউচারের সঙ্গে আলোচনা হলেও কারও সঙ্গেই চুক্তি হয়নি ফ্র্যাঞ্চাইজিটির।

প্রাথমিক আলোচনা শেষে বনিবনা হলে তাদের দুজনের যেকোন একজনকে দেখা যেতে পারে নোয়াখালীর মেন্টর হিসেবে। এদিকে বিপিএল নিলামের আগে দুজন করে দেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। সৌম্য সরকারের সঙ্গে হাসান মাহমুদকে দলে টেনেছে তারা। এ ছাড়া নোয়াখালীর হয়ে খেলতে দেখা যাবে কুশল মেন্ডিসকে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026