জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেলেন ফুটবলার টনি ক্রুস

মাঠ ও মাঠের বাইরে দেশের হয়ে অবদানের জন্য এবার জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেলেন বিশ্বকাপজয়ী ফুটবলার টনি ক্রুস। রিয়াল মাদ্রিদের মাঠ, সান্তিয়াগো বার্নাব্যুতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার হাতে নাইটস ক্রস অফ দ্য অর্ডার অফ মেরিট অফ দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানি তুলে দেন দেশটির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ও লস ব্লাঙ্কোস কোচ শাবি আলোনসো। সম্মানজনক এই পুরস্কার পেয়ে কৃতজ্ঞতা জানান টনি ক্রুস।

ক্যারিয়ারে অনেক পুরস্কারই জিতেছেন টনি ক্রুস। জার্মানি জাতীয় দলের হয়ে তাঁর অর্জনের ঝুলিতে আছে বিশ্বকাপ। বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলের সব শিরোপাই স্পর্শ করেছেন। বুট তুলে রেখেছেন প্রায় দেড় বছর হতে চললো। তবে এখনো সম্মাননা পেয়ে যাচ্ছেন রিয়াল ও জার্মানি জাতীয় দলের এই কিংবদন্তি। এ বছরের জুলাইয়ে সামাজিক কাজে অবদানের জন্য ক্রুসকে সম্মানিত করে তার নিজ শহর। তবে এবার শহর-রাজ্যের গন্ডি পেরিয়ে, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন টনি ক্রুস।
 
খেলাধুলার পাশাপাশি দাতব্য নানা কাজেও অবদান রেখে চলেছেন সাবেক এই ফুটবলার। তার স্বীকৃতি হিসেবেই ক্রুস এবার পেলেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা নাইটস ক্রস অফ দ্য অর্ডার অফ মেরিট অফ দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানি। ক্যারিয়ারের লম্বা সময় পার করেছেন রিয়াল মাদ্রিদে। খেলেছেন ১০ বছর। যার কারণে ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যুকে বেছে নেয়া হয় অনুষ্ঠানের মঞ্চ হিসেবে। জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ও লস ব্লাঙ্কোস কোচ শাবি আলোনসো। সম্মানজনক এই পুরস্কার পেয়ে কৃতজ্ঞতা জানান ক্রুস।
 

তিনি বলেন, ‘আমি খুবই খুশি। ক্যারিয়ারে অনেক পুরস্কার পেয়েছি তবে এটা জার্মানির সবচেয়ে বড় সম্মাননা। এটা ফাউন্ডেশনের জন্য, যেখানে আমরা অসুস্থ শিশুদের এবং তাদের পরিবারকে সাহায্য করি, যার জন্য পুরস্কারটি অত্যন্ত মূল্যবান। যখন আমাকে বলা হলো অনুষ্ঠান হবে বার্নাব্যুতে, আমি খুবই আনন্দিত হয়েছিলাম। কারণ এই অর্ডার গ্রহণের জন্য এটাই উপযুক্ত জায়গা। ১০ বছরের বেশি সময় ধরে বার্নাব্যু আমার ঘর। আমি এই স্টেডিয়ামে আসাটা উপভোগ করি।’
 
রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, ‘জার্মানির রাষ্ট্রপতি ও পুরো প্রতিনিধিদলকে আমাদের ঘরে স্বাগত জানাতে পারা সত্যিই সম্মানের। আমাদের ক্লাবের কিংবদন্তি, প্রিয় টনি ক্রুসকে সম্মান জানাতে বার্নাব্যু বেছে নেয়ার জন্য আমি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের কাছে টনি ক্রুস বিশ্বজুড়ে রিয়াল মাদ্রিদ যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে তার প্রতীক। আমাদের ক্লাবের জার্সিতে ১০ মৌসুমে, গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ক্রুস জার্মানি এবং স্পেনের বন্ধন জোরদার করতে সাহায্য করেছেন।’

বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপ ছাড়াও বায়ার্ন ও রিয়ালের হয়ে ৬টি চ্যাম্পিয়ন্স লিগসহ ক্রুস জিতেছেন ৩২টি ট্রফি।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026