আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক: নাহিদ ইসলাম

যথাসময়ে নির্বাচন চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক। যথাসময়ে এবং যথাযথ পরিবেশে যেন সুষ্ঠু নির্বাচন হয় এটাই আমাদের প্রত্যাশা।

বুধবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা চাই, এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, প্রার্থীরাও স্বচ্ছতার সাথে নির্বাচনে অংশ নেবেন। এ বিষয়ে যেন কমিশন ব্যবস্থা নেয়। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। এসপি ডিসি যে বদলি হয়েছে, সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি, এ সব বিষয়ে কমিশন যেন ব্যবস্থা নেয়।

নাহিদ বলেন, গণভেটে প্রশ্নগুলো নিয়ে যেন প্রথম থেকে প্রচার করা হয়। মিস ইনফরমেশন, ডিজইনফরমেশনের ক্ষেত্রে যেন নির্বাচন কমিশন উদ্যোগ নেয়। নারী প্রার্থীদের জন্য সাইবার বুলিং যেন না হয়।

এনসিপি নেতা বলেন, গণভোটের একাধিক প্রশ্ন রাখা হয়েছে বিভিন্ন দলের চাহিদার কথা মাথায় রেখে। আরও সহজভাবে এটা করা দরকার ছিল। আমরা সরকারের কাছে সেই সাজেশন দিয়েছি। এটা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। ফলে এই আদেশের ভিত্তিতে গণভোট হলে এটা ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। সরকার ও দলের পক্ষ থেকে এটা প্রচার করা দরকার এবং জনগণের সামনে প্রশ্নগুলো স্পষ্ট করতে হবে।

তিনি বলেন, আমরা তাদের (কমিশনার) বলেছি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে যেন তারা তফসিলের ঘোষণা দেয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিদ আরও বলেন, নির্বাচন কমিশন নিয়ে সেই উদ্বেগ এখনো আমাদের আছে। পুরোনো আইনি এটা গঠিত। আমরা চেয়েছিলাম সংস্কার প্রস্তাব অনুযায়ী এটি গঠিত হওয়া উচিত ছিল। তবে আমরা নির্বাচন দিকে এগোতে চাই। অনেক দুর্নীতিবাজ অফিসার এই কমিশনে রয়ে গেছে। আমরা সেই তথ্য কমিশনকে দিচ্ছি।

তিনি বলেন, আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক। যথাসময়ে এবং যথাযথ পরিবেশে যেন সুষ্ঠু নির্বাচন হয়। আমরা সব দিক দিয়ে কমিশনকে সহযোগিতা করবো। তবে আমরা যদি দেখি তারা পক্ষপাতমূলক আচরণ করছে, সে ক্ষেত্রে আমরা কমিশনের প্রতি সম্পূর্ণ অনাস্থা দিতে বাধ্য হবো।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী : কবীর ভূইয়া Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস দেশের ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি Dec 14, 2025
img
প্রথম ডেটে সারারাত পিয়ানো বাজিয়েছিলেন বীর, নায়িকার মন্তব্য Dec 14, 2025
img
হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু Dec 14, 2025
img
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের নজরে! Dec 14, 2025
img
ডাকসু ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ Dec 14, 2025
img
চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত হবে হৃদরোগ কনফারেন্স Dec 14, 2025
img
ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ Dec 14, 2025
img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025
img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025