বাংলাদেশের বর্তমান চিত্রটা ভয়াবহভাবে স্পষ্ট: জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, গত নভেম্বর মাসের কয়েকটা খবর একসঙ্গে সাজিয়ে রাখলে বাংলাদেশের বর্তমান চিত্রটা ভয়াবহভাবে স্পষ্ট হয়। মানবাধিকার সংগঠন এইচআরএসএস বলছে, এক মাসেই- অর্থাৎ নভেম্বর মাসেই অন্তত ৯৬টি রাজনৈতিক সহিংসতায় ১২ জন নিহত, আহত ৮৭৪ জন, ২০টি গণপিটুনি ও মব সহিংসতায় মারা গেছে ১৬ জন মানুষ। আহত আরো অনেকেই। একই সময় ১৭৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন।

অন্তত ৪৮ জন ধর্ষিত, যার অনেকেই শিশু-কিশোরী। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে জিল্লুর এসব কথা বলেন। জিল্লুর রহমান বলেন, নির্বাচন সামনে রেখে এই সহিংসতাকে যদি শুধু নির্বাচনী উত্তাপ বলা হয়, সেটা হবে বাস্তবতাকে আড়াল করার খুবই সুবিধাজনক একটা চেষ্টা। আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অনেকে ভেবেছিলেন, বাংলাদেশ যেন দ্বিতীয়বারের মতো একটি স্বাধীনতার দরজায় দাঁড়িয়েছে।

ভাবনাটা ছিল রাষ্ট্র হয়তো এবার সত্যিকার অর্থে নাগরিকের। রাজনীতি হয়তো কিছুটা হলেও নীতি-নৈতিকতায় ফিরে যাবে। কিন্তু নভেম্বরের পরিসংখ্যান অন্য কথা বলছে।  জিল্লুর বলেন, পুলিশের অস্ত্র লুট হয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে গুলি। আবার পুরনো কায়দায় বিশেষ অভিযান চালিয়ে হাজার হাজার গ্রেপ্তার। তার মধ্যেই নতুন নতুন জোট, আসন সমঝোতা, প্রতীকের অঙ্ক কষা। সব মিলে মনে হয় রাষ্ট্র বদলেছে; কিন্তু ক্ষমতার ভাষা তেমন বদলায়নি।

জিল্লুর আরো বলেন, এইচআরএসএসের এসএস ও অন্যান্য উৎসের তথ্য বলছে, গত দেড় বছরে রাজনৈতিক সহিংসতায় কয়েক শ মানুষ খুন হয়েছে। মাসে গড়ে একাধিক রাজনৈতিক কর্মী হত্যার শিকার। যারা মারা যাচ্ছে তারা ক্ষমতাসীন, বিরোধী নাকি মাঝামাঝি? এই হিসাব আমাদের অভ্যস্ত চোখে হয়তো শান্ত করে। কিন্তু নিহতের পরিবারগুলোর কাছে এই ট্যাগের কোনো অর্থ নেই।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026