ব্যাংক খাতের রাজনৈতিক অঙ্গনের স্বেচ্ছাচারিতা কারো অজানা নয় : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশের ব্যাংক খাতের রাজনৈতিক অঙ্গনের স্বেচ্ছাচারিতা এখন আর কারো অজানা নয়। রাষ্ট্রায়ত্ত হোক বা বেসরকারি, ব্যাংকগুলোকে ক্ষমতাসীন গোষ্ঠীর জন্য এক ধরনের নরম লক্ষ্য বানিয়ে ফেলা হয়েছিল। ঋণখেলাপি, টাকা পাচার, ভুয়া সুপারিশে অযোগ্যদের ঋণ মঞ্জুর, মূলধন ঘাটতি লুকানো এসব ছিল দৈনন্দিন খবর।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে জিল্লুর এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, দীর্ঘ সময় কোনো সরকারই এই বিপর্যয়কে রাজনৈতিক অগ্রাধিকার বলে মনে করেনি। ফলে শাস্তি তো দূরের কথা, ব্যাংকিং আইনে বা নিয়ন্ত্রণব্যবস্থায় কোনো অর্থবহ সংস্কারই হয়নি। অপরাধ কার্যত প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা পেয়েছে। অভ্যুত্থানের পরে নতুন সরকার এসে অন্তত একটা বার্তা দিয়েছে ব্যাংক খাতে লাগামহীনতা আর আগের মতো সহজে চলবে না।

জিল্লুর বলেন, বাংলাদেশ ব্যাংক, ব্যাংক কোম্পানি আইনে কয়েক ডজন সংশোধনী প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবগুলো যদি কার্যকর হয় রাষ্ট্রায়ত্ত বেসরকারি সব ব্যাংক একই নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আসবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিশেষ মর্যাদা বাতিল হবে। রাজনৈতিক পদে থাকা ব্যক্তি ব্যাংকের পরিচালনা পরিষদে বসতে পারবেন না।

একটা গ্রুপের এক প্রতিষ্ঠানের খেলাপি হলে আরেক প্রতিষ্ঠানের ঋণ পাওয়া কঠিন হবে। পরিচালকের টানা মেয়াদ কমবে। এই সব কয়টি কাগজে-কলমে সুশাসনের দিকে এগোনোর সংকেত।

জিল্লুর আরো বলেন, এই উদ্যোগগুলো কি সত্যি রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে বাস্তবায়িত হবে? নাকি শুধু আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার জন্যই সাজানো হচ্ছে? প্রশ্নটা সহজ এবং জটিল দুই-ই । এখানেই এসে দাঁড়ায় কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন এবং নিয়ন্ত্রকের ভূমিকাকে ব্যবসার খেলোয়াড় বানিয়ে দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তের পৃষ্ঠ।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026