রোকেয়া পদক জিতে ইতিহাস রচনা ঋতুপর্ণার

‘রোকেয়া পদক’ পেলেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা। ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই কৃতি ফুটবলারের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সব মিলিয়ে চারজন এবার রোকেয়া পদক পেয়েছেন।

গত বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আর চলতি বছর তো এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো এশিয়া সেরার আসরে খেলবে বাংলাদেশের মেয়েরা। এই দুই প্রতিযোগিতায় দারুণ নৈপূন্য দেখিয়েছেন ঋতুপর্ণা।

এই প্রথম কোনো ফুটবলার রোকেয়া পদক জিতলেন। এই পদকের জন্য নির্বাচিত সর্বকনিষ্ঠ নারী ঋতুপর্ণা।

ঋতুপর্ণার এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে লেখা হয়েছে, নারী ফুটবলে ইতিহাস সৃষ্টিকারী ঋতুপর্ণা চাকমাকে অভিনন্দন।

ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বেগম রোকেয়া পদক ২০২৫। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার এই অর্জনে অত্যন্ত গর্বিত। স্বপ্ন থেকে সংগ্রাম আর সংগ্রাম থেকে সাফল্য ঋতুপর্ণা চাকমার এই যাত্রায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন সবসময় পাশে আছে।'

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026