টি-টোয়েন্টির পর প্রথম শ্রেণির ক্রিকেটেও চ্যাম্পিয়ন নাসির-আকবররা

টি-টোয়েন্টির পর এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম শ্রেণির ট্রফিও নিজেদের করে নিল রংপুর বিভাগ। আজ রাজশাহীতে বরিশাল-সিলেট বিভাগের ম্যাচ ড্র হতেই রংপুরের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়।

তৃতীয়বারের মতো এনসিএলের দীর্ঘ সংস্করণের শিরোপা জিতেছে রংপুর। ট্রফি জয়ের কাজটা গতকালই সেরে রেখেছিলেন আকবর আলী-নাসির হোসেনরা।

খুলনাকে শেষ রাউন্ডে ৭ উইকেটে হারিয়ে। তবে গতকাল বগুড়ায় চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন করতে পারেনি তারা।

রংপুরের চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকতা বাকি ছিল। বাকি ছিল বলার কারণ বরিশাল-সিলেট ম্যাচ শেষ হতে তখন এক দিন বাকি।

দুই দলের টেস্টটি যে ড্র হতে যাচ্ছে গতকালই বোঝা গিয়েছিল। তবে রাজশাহীতে যদি আজ অলৌকিক কিছুর মধ্য দিয়ে সিলেট জয় পেত তাহলে তারাই চ্যাম্পিয়ন হতো।

সেই অলৌকিক কিছু ঘটেনি আজ। বরিশালের দেওয়া ৩২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সিলেট ৫ উইকেটে ১৮৭ রান করতেই ম্যাচ ড্র মেনে নিতে বাধ্য হয় দুই দলের অধিনায়ক।
তাতে শিরোপা ধরে রাখা হলো না অধিনায়ক জাকির হাসানের দলের।

এতে করে ২০১৪-১৫ মৌসুম ও ২০২২ সালের পর তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো রংপুর। সব মিলিয়ে ৭ ম্যাচে সমান ৩ জয়-ড্রয়ে ৩১ পয়েন্টে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। বাকিটিতে হেরেছে। অন্যদিকে ২ জয় ও ৫ ড্রয়ে ২৮ পয়েন্টে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে সিলেটকে।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026