হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে এশিয়া কাপে পা রাখছে বাংলাদেশ

যুব এশিয়া কাপ খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মঙ্গলবার আনুষ্ঠানিক ফটোসেশন করেছে টাইগার যুবারা। পরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম গণমাধ্যমের মুখোমুখি হন।

গত দুই আসরের চ্যাম্পিয়ন হওয়ায় এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাংলাদেশের। সেই আশা নিয়েই দুবাই যাবে আজিজুল হাকিম তামিমের দল। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল দারুণ ফর্মে আছে। গত কয়েক মাসে তারা কোনো সিরিজ হারেনি। অধিনায়ক তামিম দলের ধারাবাহিক জয়ের উপর ভরসা রাখছেন এবং দলকে ইতিবাচক মনোবল দিয়ে এগিয়ে নিতে চান।

তামিম বলেন, 'আমরা প্রায় সবগুলো সিরিজেই জিতছি এবং শেষ কয়েকটা সিরিজ ড্র হয়েছে। আমরা এখন একটা সিরিজও হারিনি। তো আমাদের বিশ্বাস আছে যে আমরা ভালো কিছু করব, ইনশাআল্লাহ।'

দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সংযোজন এবং কঠোর সিরিজের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে দলের শক্তি হিসেবে দেখছেন তামিম, 'পরিবর্তন শুধু আমি মনে করি অভিজ্ঞতা। আমরা যতগুলো ম্যাচ খেলছি সবমিলিয়ে বিশ্বে মনে হয় এত বেশি ম্যাচ কেউ খেলেনি। আর সবাই এখানে অভিজ্ঞ খেলোয়াড়। যেমন জীবনও এখন দলে যুক্ত হয়েছে। ওই হিসেবে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।'

এই বছরের খেলা ম্যাচের পরিমাণ ও অভিজ্ঞতা দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে, 'হ্যাঁ, ইনশাআল্লাহ। দেখেন যে আশা করা যায় যে আমরা যেভাবে ম্যাচ আপনারা বললেন যে আমরা মনে হয় ৩০টিরও বেশি ম্যাচ খেলেছি। এই বছরটা অনেক সিরিজ হয়েছে। আমাদের খেলোয়াড়দের ভালো অভিজ্ঞতা হয়েছে। বিশ্বকাপ খেলা দুইজনও দলে আছে, ইমন আর জীবন। ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা।'

দলের লক্ষ্য ও চ্যাম্পিয়নশিপের মনোভাব নিয়ে তামিম বলেছেন, 'আমরা সবসময় ভিতর থেকে থাকে যে আমরা একটা ভালো কিছুর চ্যাম্পিয়নের জন্য। কিন্তু আমরা প্রসেসে বিশ্বাসী। ভিতর থেকে তো আশা থাকবে ইনশাআল্লাহ হ্যাটট্রিকের (চ্যাম্পিয়নশিপের) কিন্তু আমরা প্রসেসে বিশ্বাসী, দেখা যাক আল্লাহ ভরসা।'

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026