করোনাভাইরাস: উহান শহরে বিপাকে বাংলাদেশী শিক্ষার্থীরা

চীন জুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্ক। এরই মধ্যে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত দেড় হাজার। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের বিভিন্ন শহরে নেয়া হয়েছে সতর্কতা। ভাইরাসটির উৎপত্তিস্থল দেশটির হুবেই প্রদেশের উহান শহরের সব ধরণের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। এই শহর থেকে কাউকে বাইরে যেতে দেয়া হচ্ছে না, কাউকে ওই শহরে প্রবেশ করতেও দেয়া হচ্ছেনা।

এমন পরিস্থিতিতে উহান শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৫০০ বাংলাদেশী শিক্ষার্থী বিপাকে পড়েছেন। তারা ঘর থেকে বের হতে পারছেন না। অনেকেই করোনাভাইরাস আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না।

উহান শহরে আটকা অনেক বাংলাদেশী শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সার্বিক অবস্থা জানিয়ে বার্তা দিয়েছে। অধিকাংশ শিক্ষার্থীদের দাবি, চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশী শিক্ষার্থীদের সঙ্গে কোনো যোগাযোগ করা হচ্ছে না।

হুবেই ইউনিভার্সিটি অব টেকনোলজিতে অধ্যয়নরত উহান শহরের বাসিন্দা বাংলাদেশী ছাত্র রাকিবিল তূর্য ফেসবুকে লিখেছেন, ‘সম্প্রতি চায়নাতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত শহর উহানে আমি বাস করছি। এখানে আমরা প্রায় ৫০০ জনেরও অধিক বাংলাদেশি উহানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত। উহান থেকে বহির্গামী সব বাস-ট্রেন এবং বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত অন্তত ২৫ জন মারা গেছে এবং ৬০০-এরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছে। আমরা চাইলেও এখন নিজ দেশে ফিরে যেতে পারছি না।

তিনি আরও লিখেছেন, বাংলাদেশ দূতাবাস থেকে আমাদের খোঁজখবর নেয়া হচ্ছে এমন নিউজ বাংলাদেশের মিডিয়াতে প্রচার করা হলেও এ খবর ভিত্তিহীন। আল্লাহতায়ালা যেন আমাদের সবাইকে এ বিপদ থেকে রক্ষা করেন।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনে আটকে পড়া শিক্ষার্থীরা দূতাবাসের ওয়েবসাইটে দেয়া নম্বরে যোগাযোগ করলে সব ধরণের সহযোগিতা পাবেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
এক হাতে বল, অন্য হাতে স্টাম্প ভেঙ্গে বিতর্কিত পাকিস্তানি উইকেটকিপার নাফাই Feb 03, 2026
img
আর্য-অপর্ণার জীবনে নতুন খলনায়িকা কে? Feb 03, 2026
‘আমি যা বোলব ঠিক তেমনটাই প্রচার করবেন, প্রকাশ করবেন’ Feb 03, 2026
img
শহীদ কাপুরের সিনেমার মুক্তি বন্ধ করতে সেই গ্যাংস্টারের মেয়ের মামলা Feb 03, 2026
img
‘ভোট দেবো, তবে চাঁদাবাজি-বৈষম্য বন্ধ করতে হবে’ Feb 03, 2026
img
বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনে মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন: মাহদী আমিন Feb 03, 2026
img

আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড

বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল Feb 03, 2026
img
৩ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে টানা ৪ দিন ধরে কর্মবিরতি শ্রমিকদের Feb 03, 2026
img
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’র টিজার ঘিরে সমালোচনার ঝড় Feb 03, 2026
img
আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই: শফিকুর রহমান Feb 03, 2026
img
বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে: আলী রীয়াজ Feb 03, 2026
সেনা সদস্যের সঙ্গে ঢাকা ১৭ জামায়াত প্রার্থীর উত্তপ্ত বাক্য বিনিময়, ভিডিও ভাইরাল Feb 03, 2026
বিএনপি কি সংস্কার চায়? নির্বাচন নিয়ে যা জানালেন মাহদী Feb 03, 2026
img
কয়দিন পর হয়তো বলবেন, গোলাম আযম ছিলেন স্বাধীনতার ঘোষক: রিজভী Feb 03, 2026
img
অ্যালবাম ও লাইভ কনসার্টের ঘোষণা দিল ‘বিটিএস’ Feb 03, 2026
img
১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ Feb 03, 2026
img
প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’ এর টিজার Feb 03, 2026
img
বুড়িগঙ্গার পানি খান তবুও মাদক সেবন করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
দুই বিয়ে করা প্রসঙ্গে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু Feb 03, 2026
img
র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Feb 03, 2026