লিভারপুল স্কোয়াডে সালাহ, ‘শেষ ম্যাচ’ খেলার অপেক্ষা

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ বেঞ্চে, তারপর চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে জায়গা হয়নি। লিভারপুলে মোহাম্মদ সালাহর শেষ দেখে ফেলছিলেন অনেকে। প্রধান কোচ আর্নে স্লটের সঙ্গে বিবদমান দ্বন্দ্বে শনিবার ব্রাইটন ম্যাচের স্কোয়াডেও তার জায়গা পাওয়া নিয়ে শঙ্কা উঠেছিল। তবে গত মৌসুমের শীর্ষ গোলদাতার সঙ্গে কথা বলে সমাধানে আসতে চেয়েছিলেন কোচ। দুজনের কথা হয়েছে, আফ্রিকান নেশনস কাপ খেলতে যাওয়ার আগে চলতি বছরের শেষ ক্লাব ম্যাচের দলে ফিরছেন মিশরের তারকা।

লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ গোলে ড্রয়ের পর বিস্ফোরক সাক্ষাৎকার দেন সালাহ। তারপর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ থেকে বাদ পড়েন। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড টানা তিন ম্যাচ বেঞ্চে থাকার পর ক্ষুব্ধ কণ্ঠে জানান, ক্লাব তাকে বাসের নিচে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো আচরণ করেছে এবং স্লটের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরেছে।

সেই শীতল সম্পর্ক এখন উষ্ণ হতে চলেছে। ক্লাবের স্বার্থে শুক্রবার সালাহর সঙ্গে আলোচনা করে তাকে দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফ্রিকান নেশনস কাপ শেষে ক্লাবে ফেরার পর তার ভবিষ্যৎ নির্ধারণে আরও আলোচনা হবে।



সালাহকে দলে রাখার আভাস দিয়ে স্লট ম্যাচের আগের দিন বলেছিলেন, ‘আজকে মোর সঙ্গে কথা বলব। তারপর বোঝা যাবে, কাল কী হয়। পরে যখন মোকে নিয়ে কথা বলব, তখন সেটা তার সঙ্গেই, এখানে নয়। আপনারা চেষ্টা চালিয়ে যান, কিন্তু এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই।’

ওই দিনের সাক্ষাৎকারে সালাহ অ্যানফিল্ড ছাড়ার ইঙ্গিত দেন। স্লটের কাছে প্রশ্ন গেল, তিনি কি চান সাবেক রোমা ফরোয়ার্ড লিভারপুলেই থেকে যান? কোচ বললেন, ‘সে না থাকুক, এমনটা চাওয়ার কোনো কারণ নেই। যদিও এই উত্তরটা ছোট হয়ে গেল।’

চার ম্যাচ পর সালাহকে আবার মাঠে খেলতে দেখা যায় কি না সেটারই অপেক্ষা। আর এটাই কি হতে যাচ্ছে তার শেষ লিভারপুল ম্যাচ, সেই প্রশ্ন থেকে যাচ্ছে।

টিজ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026