নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সহিংসতার আশঙ্কা ঘনিভূত হচ্ছে : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘দীর্ঘ সময় ধরে নির্বাচন নিয়ে সংশয়, অনিশ্চয়তা ও অবিশ্বাসের আবহে তফসিল ঘোষণার মাধ্যমে এক ধরনের কাঠামোগত নিশ্চয়তা তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কাগজে কলমে নির্বাচনী রেল চলা আর মাঠের বাস্তবতা কি এক জিনিস? গত কয়েক সপ্তাহের ঘটনা প্রভাব দেখাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সহিংসতার আশঙ্কা ঘনিভূত হচ্ছে।’

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে জিল্লুর এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, ‘রাজধানীতে একজন রাজনৈতিক কর্মীর গুলিবিদ্ধ হওয়া, এর আগে চট্টগ্রাম ও পাবনায় নির্বাচনে জনসংযোগ ঘিরে হামলা-এসব ঘটনা বিচ্ছিন্ন নয়। এগুলো একটি বড় বার্তার ইঙ্গিত দেয়। কেউ কেউ চায় এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। আতঙ্ক ছড়াক, মাঠ অস্থির থাকুক।

ভয়ের রাজনীতি বরাবরই বাংলাদেশের ক্ষমতার লড়াইয়ে ব্যবহৃত একটি কার্যকর হাতিয়ার। আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।’ 

জিল্লুর বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর ডিসেম্বরের এক সকালে ঢাকার আকাশে নামার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়।

এটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির সবচেয়ে প্রতীকী ও আবেগময় মুহূর্তগুলোর একটি। একদিকে দীর্ঘ নির্বাচনের অবসান। অন্যদিকে একটি অনিশ্চিত ও উত্তেজনাপূর্ণ নির্বাচনী যাত্রার সূচনা। এই দুই বাস্তবতা একসঙ্গে এসে দাঁড়িয়েছে ডিসেম্বর ও ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে।’ 

জিল্লুর আরো বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেষ্টা করছে এই প্রত্যাবর্তনকে রাজনৈতিক শক্তি প্রদর্শনের বদলে জনতার স্বাভাবিক আবেগের প্রকাশ হিসেবে উপস্থাপন করতে।

দলীয় ভাষ্যে বলা হচ্ছে কোনো আয়োজন নেই, কোনো শোডাউন নেই, মানুষই আসবে। কিন্তু বাস্তবে রাজনীতিতে প্রতীক ও সময় কখনো নিরপেক্ষ থাকে না। ১৭ বছর পর একটা বড় দলের কার্যত শীর্ষ নেতার দেশে ফেরা স্বাভাবিকভাবেই একটি শক্তিশালী বার্তা দেয়। আন্দোলনের ধারাবাহিকতা, নেতৃত্বের পুনঃপ্রতিষ্ঠা এবং নির্বাচনের আগে দলের ভেতরে ও বাইরে মনোবল সঞ্চার।’

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026