সরকার হাদিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে : আব্দুল্লাহ আল জাবের

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, ওসমান হাদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের শক্তির সবচেয়ে বড় জায়গায় পরিণত হয়েছিলেন। তাই, সরকারের দায়িত্ব ছিল হাদিকে রক্ষা করা। কিন্তু, সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলাম। কিন্তু, এই সময়ের মধ্যে আপনারা ওসমান হাদিকে খুনের চেষ্টাকারীকে গ্রেপ্তার করতে পারেননি। ইনকিলাব মঞ্চ ও জনতার মতামতের ভিত্তিতে বলছি, ওসমান হাদি কোনো কারণে নিশ্বাস বন্ধ করলে, সেদিন অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন হবে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা চুপ করে রয়েছি, এতে মনে করবেন না, ওসমান হাদি শুধু ইনকিলাব মঞ্চের। বাংলাদেশের ১৮ কোটি মানুষ এখন ওসমান হাদি, ওসমান হাদি বলে স্লোগান দেয়। তারা প্রত্যেকেই নিজেকে ওসমান হাদি দাবি করে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দ্রুত দোষীদের গ্রেপ্তার করুন।

তিনি বলেন, অত্যন্ত নিন্দনীয় একটি বিষয় হলো, আমাদের আইনজীবীরা টাকার কাছে মানবতা বিক্রি করছেন, টাকার কাছে রাষ্ট্রকে বিক্রি করছেন। সেটা না হলে, তার মতো একজন সিরিয়াল কিলারকে (ওসমান হাদির ওপর গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি) কীভাবে জামিনে বের করে দেওয়া হলো? সে তো অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিল। তার তো মুক্তি পাওয়ার কথা নয়।

ইনকিলাব মঞ্চের এই সদস্য সচিব বলেন, আমরা মনে করছি, রাষ্ট্রে যারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন, তারা রাষ্ট্রের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দরকার, তা নিশ্চিত করতে পারছেন না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীকালের মধ্যে ওসমান হাদির ওপর গুলি চালানো ব্যক্তিকে গ্রেপ্তার করা না হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।

এই নেতা আরও বলেন, আগামীকাল ইনকিলাব মঞ্চের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় এক সমাবেশের আয়োজন করা হয়েছে। সকল রাজনৈতিক দলকে এই সমাবেশে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি। তবে, যারা ভারতের তাবেদারি করে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি না।

তিনি বলেন, আমরা অত্যন্ত আশঙ্কা করছি যে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে একটি শ্রেণি উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে, ভারতের কোনো দাসত্ব মেনে নেওয়া হবে না। কোনো রাজনৈতিক দলকেও ভারতের পক্ষপাতি হতে দেওয়া হবে না। আগামীকাল থেকে আমরা সর্বাত্মক প্রতিরোধ পরিস্থিতি গড়ে তুলব। আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিতে এলে সর্বোচ্চ জবাব দেওয়া হবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026