জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেওয়া হবে না : বিএনপি নেতা

আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন। কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে জামায়াত-রাজাকারদের ভোট দিলে বাড়িতে শান্তিতে থাকতে দেওয়া হবে না। ভোটারদের এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। বিএনপির ওই নেতার নাম মতিউর রহমান সাগর। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নির্বাচনী প্রচারণাকালে ফেসবুক লাইভে এসে তিনি এমন হুমকি দেন বলে জানা গেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলার বাংলাবাজার এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়।

প্রচারণাকালে তিনি নিজের ফেসবুক আইডি থেকে প্রায় ১৩ মিনিটের একটি লাইভ ভিডিও করেন। সেখানেই তিনি এই হুমকিমূলক বক্তব্য দেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে তিনি তার আইডি থেকে ভিডিওটি সরিয়ে ফেলেন। তবে এর আগেই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে শরীয়তপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, ভিডিওটি আমাদের হাতে এসেছে। এটি স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তবে এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইলেক্টোরাল কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
অভিযোগের বিষয়ে জানতে মতিউর রহমান সাগরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে শরীয়তপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল বলেন, আমি যতটুকু জানি, তিনি নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার কাছ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। যদিও এখন এ ধরনের বক্তব্য ভোটারদের ওপর তেমন প্রভাব ফেলে না, তবুও একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে এমন বক্তব্য সঠিক নয়। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি দাদন মুন্সি বলেন, এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং এতে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি আমাদের নজরে আসেনি। তবে ঘটনা সত্য হলে দলীয়ভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, শরীয়তপুর-২ আসনে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মাহমুদ হোসেন বকাউল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026