তৌহিদী জনতার নামে উড়োচিঠি দেশবিরোধীদের চক্রান্ত : ইসলামী আন্দোলন

তৌহিদী জনতার নাম ব্যবহার করে দেশের বেশকিছু মিশনারি প্রতিষ্ঠানে হুমকি সম্বলিত উড়োচিঠি দেয়ার ঘটনা ঘটেছে। এই চিঠি ও হুমকি বাংলাদেশকে অস্থিতিশীল করার নতুন আরেকটি চক্রান্ত বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন তারা।

বিবৃতিতে লেখেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যখন দেশের সব ধর্ম ও পন্থার মানুষ একত্রিত হয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তখন এই ধরনের হুমকি সম্বলিত চিঠি বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা দেয়ার অপপ্রয়াস। এই চিঠি যারা দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি জানাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, বাংলাদেশে নানা ধর্মের মানুষ একত্রে বসবাস করে। পারস্পরিক সহযোগিতা মাধ্যমে দারিদ্রতা ও নিরক্ষতার দূরীকরণে সমাজে কাজ করে যাচ্ছে।

এই ক্ষেত্রে মিশনারি প্রতিষ্ঠানগুলোর অবদান অনস্বীকার্য। দীর্ঘ ইতিহাসে এই মিশনারি প্রতিষ্ঠানের সাথে সমাজের বোধ-বিশ্বাস নিয়ে বড় ধরনের কোনো সংঘাত তৈরি হয় নাই। এমন বাস্তবতায় উড়োচিঠির ভাষ্য ও বক্তব্য সম্পূর্ণ অমূলক। এই চিঠির ভাষ্য ও বক্তব্যই প্রমাণ করে যে, এটা একটা চক্রান্তমূলক কর্মকাণ্ড।

বাংলাদেশের মূলধারার ইসলামপন্থি রাজনৈতিক শক্তি, সমাজের মূলধারার আলেম-উলামা ও মসজিদ-মাদ্রাসা কখনোই এই ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না ও এই ধরনের চিন্তাধারা লালন করে না। সেজন্য এই উড়োচিঠি দেশের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের চেষ্টা হিসেবেই মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সব ধর্মের মানুষকে এবং মিশনারি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে আশ্বস্ত করছে যে, দেশের সাধারণ মানুষ আপনাদের পাশে আছে। কেউ কোনো ধরনের অপচেষ্টা চালালে সবাই মিলে সেই অপশক্তিকে প্রতিহত করা হবে ইনশাল্লাহ।

তারা আরও লেখেন, আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো, দ্রুত বস্তুনিষ্ঠ তদন্ত করে এই ধরনের অন্তর্ঘাতমূলক কাজের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026