বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে?

সংস্কৃতি শুধু বিনোদনের অনুষঙ্গ নয়, বরং জাতীয় পরিচয়, গণতন্ত্রচর্চা এবং একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির পাঁচ অধ্যায়ের ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান। ইশতেহারের পঞ্চম ও শেষ অধ্যায়ে শিল্প ও সংস্কৃতি বিষয়ে দলের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলা হয়।

ইশতেহার ঘোষণাকালে তারেক রহমান বলেন, ‘সংস্কৃতি অঙ্গনের বিকাশ ছাড়া টেকসই গণতন্ত্র ও মুক্ত চিন্তার সমাজ গড়ে তোলা সম্ভব নয়।

ইশতেহারে সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধকে একটি অগ্রাধিকারমূলক বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। অনৈতিক আকাশ-সংস্কৃতি ও জাতীয় মূল্যবোধবিরোধী সাংস্কৃতিক প্রবণতা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। 

একই সঙ্গে দেশের ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংগীত, নৃত্য, নাটক, সাহিত্য, চলচ্চিত্রসহ সংস্কৃতির বিভিন্ন শাখাকে আরো সমৃদ্ধ করার অঙ্গীকার করা হয়েছে। ইতিবাচক ও কল্যাণমুখী বৈশ্বিক সংস্কৃতিকে জাতীয় সংস্কৃতির সঙ্গে সমন্বয়ের কথাও ইশতেহারে তুলে ধরা হয়।

জাতীয় ভাবধারা ও গণতান্ত্রিক সংস্কৃতিচর্চাকে উৎসাহিত করার কথাও স্পষ্টভাবে উল্লেখ করেছে দলটি। জাতীয় মূল্যবোধের পরিপন্থী অপসংস্কৃতিকে নিরুৎসাহিত করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন চিন্তার বিকাশে সংস্কৃতির ভূমিকা নিশ্চিত করতে বিদ্যমান সব ধরনের প্রতিবন্ধকতা অপসারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ বিনোদন ও সংস্কৃতিচর্চার পরিবেশ তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে ইশতেহারে।

ভবিষ্যৎ প্রজন্মের সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্প্রসারণের কথা বলা হয়েছে, যাতে শিশু-কিশোররা ইতিবাচক বিনোদনের মাধ্যমে বেড়ে উঠতে পারে।

সংস্কৃতি অঙ্গনে অবদানের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রেও নতুন উদ্যোগের ইঙ্গিত দিয়েছে বিএনপি। জাতীয় সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় পদক প্রদানের পরিসর আরো সম্প্রসারিত করার পরিকল্পনার কথা জানানো হয়। 

এ প্রসঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হয়, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকের মতো রাষ্ট্রীয় সম্মাননার সূচনা বিএনপির শাসনামলেই হয়েছিল।

এ ছাড়া শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদনের বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস শো’ চালুর ঘোষণাও দেন তারেক রহমান, যা ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল ধারায় গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026