‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’ স্লোগান জুলাই ঐক্যের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতকদের বাংলাদেশে ফেরত পাঠানোসহ কয়েকটি দাবিতে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’কর্মসূচি শেষ করেছে জুলাই ঐক্য। কর্মসূচিতে ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’ সহ নানান স্লোগান দেন তারা।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটায় এ কর্মসূচি শেষ হয়। এ কর্মসূচি থেকে ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রামপুরা সেতু এলাকা থেকে লং মার্চ শুরু হয়। বিকেল ৪টায় বাড্ডার হোসেন মার্কেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের এ লং মার্চ থামায় পুলিশ। এ সময় পুলিশের ব্যারিকেড সরিয়ে প্রগতি সরণিতে অবস্থান ও বক্তব্য দেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। লং মার্চ কর্মসূচি ঘিরে এদিন বিকেল ৩টা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত এ সড়কে যান চলাচল বন্ধ ছিল।

লং মার্চটি হোসেন মার্কেটের সামনে অবস্থানের সময় জুলাই ঐক্যের নেতারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব খুনি ভারতে পালিয়েছেন। ভারত এমন সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে। এসব সন্ত্রাসীকে দ্রুত ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের একটি রাজনৈতিক দল ভারতের সঙ্গে বন্ধত্ব করে ক্ষমতায় যেতে চায় মন্তব্য করে বক্তারা বলেন, শেখ হাসিনা ভারতের সঙ্গে বন্ধুত্ব করে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েক করেছিল। এখন নতুন করে আরেকটি দল ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। এটা বাংলাদেশে হতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ এমন বন্ধুত্ব চায় না।

সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, প্রায়ই সীমান্তে নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে ভারত। এসব হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সহযোগিতা করায় ধন্যবাদ জানিয়ে জুলাই ঐক্যের নেতারা বলেন, এখন বাংলাদেশে ভারতের আগ্রাসন বন্ধ না হলে বাংলাদেশ তাদের সহযোগিতার প্রতিদান দেবে। ভারতের সেভেন সিস্টারকে স্বাধীন করতে সহযোগিতার মাধ্যমে এ প্রতিদান দেওয়া হবে। তারপরও ভারতের কাছে বাংলাদেশ মাথা নত করবে না।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্লোগান ধরেন- ‘বাবরের (আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাজা থেকে খালাস পাওয়া বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর) পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’। তার সঙ্গে লং মার্চে থাকা কয়েকশ লোক একই স্লোগানে সুর মেলান। এসময় ‘যে ভারত খুন করে, সে ভারত ভেঙে দাও’, ‘যে ভারত হাসিনা পালে, সে ভারত ভেঙে দাও’ সহ নানান স্লোগান দেন। পরে বিকেল পৌনে পাঁচটায় লং মার্চ শেষ করে জুলাই ঐক্য।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026
img
সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে সত্য কথা বলে এবং সত্য লিখে: মির্জা ফখরুল Feb 01, 2026
img
৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল Feb 01, 2026
img
জামায়াত আমির আইডি হ্যাকের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে: নাছির Feb 01, 2026
img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026
img
পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখতে বললেন নাকভি Feb 01, 2026
img
জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে : নাহিদ Feb 01, 2026
img
তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের Feb 01, 2026
img
দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যু, কারণ নিয়ে পরিবারের ধোঁয়াশা Feb 01, 2026
img
‘বিয়ে’ বিষয়টিকে আমরা পছন্দই করি, যথেষ্ট গুরুত্বও দেই, অহেতুক জাঁকজমক ছাড়া: অনুজয় Feb 01, 2026
img
আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে- প্রশ্ন সিডনি সুইনির Feb 01, 2026
img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026