দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে একদিনে আটক ১৩৯৮

সারাদেশে আইনশৃঙ্খলার উন্নয়নে বড়সড় অভিযান চালিয়েছে পুলিশ বাহিনী। দেশজুড়ে পরিচালিত এই বিশেষ অভিযানে মোট এব হাজার ৯২১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধু 'ডেভিল হান্ট ফেজ-২' নামক বিশেষ অভিযানেই গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৩৯৮ জন।

বুধবার (১৭ই ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দপ্তর জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করে মোট ১ হাজার ৯২১ জনকে আইনের আওতায় এনেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ৩৯৮ জন 'ডেভিল হান্ট' অভিযানের শিকার এবং বাকি ৫২৩ জনকে বিভিন্ন মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালীন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে পিস্তল, বন্দুক, গুলি, ককটেল, ওয়ান শু্যটার গান এবং দেশীয় অস্ত্রসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

পাশাপাশি পুলিশি সতর্কতার অংশ হিসেবে সড়ক ও মহাসড়কে ব্যাপক তল্লাশি চালানো হয়। ঢাকাসহ সারাদেশে মোট ৪০ হাজার ৭২৪টি যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এর মধ্যে রয়েছে ২১ হাজার ৬৩০টি মোটরসাইকেল এবং ১৯ হাজার ৯৪টি অন্যান্য গাড়ি।

এই তল্লাশি কার্যক্রম চলাকালীন একটি একনলা বন্দুক, দুইটি ধারালো ছুরি, একটি বার্মিজ চাকু, এক রাউন্ড গুলি ও একটি ফায়ারকৃত গুলির খোসা উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026
img
সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে সত্য কথা বলে এবং সত্য লিখে: মির্জা ফখরুল Feb 01, 2026
img
৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল Feb 01, 2026
img
জামায়াত আমির আইডি হ্যাকের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে: নাছির Feb 01, 2026
img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026
img
পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখতে বললেন নাকভি Feb 01, 2026
img
জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে : নাহিদ Feb 01, 2026
img
তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের Feb 01, 2026
img
দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যু, কারণ নিয়ে পরিবারের ধোঁয়াশা Feb 01, 2026
img
‘বিয়ে’ বিষয়টিকে আমরা পছন্দই করি, যথেষ্ট গুরুত্বও দেই, অহেতুক জাঁকজমক ছাড়া: অনুজয় Feb 01, 2026
img
আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে- প্রশ্ন সিডনি সুইনির Feb 01, 2026
img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026