নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বিসিবি এই সিদ্ধান্ত নিতে পারে বলে আগেই জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

আগামী ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল। তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে বলেছেন, 'উদ্বোধনী অনুষ্ঠান হয়তো আমরা করব না। হয়তো... কেননা দেশের সার্বিক পরিস্থিতি পাশাপাশি নিরাপত্তা একটা বড় ব্যাপার এখানে।

তিনি আরও যোগ করেন, 'আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা ভালো করে চালানো। তো আমরা সবদিকে মনোযোগ রাখছি। তবে এই মুহূর্তে আমরা ক্রিকেটটাকে বেশি গুরুত্ব দিচ্ছি।' অবশ্য এর খানিক বাদেই বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি হুবহু তুলে ধরা হলো-

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি-এর গভর্নিং কাউন্সিল টুর্নামেন্টের ১২তম আসরটিকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে আয়োজন করার ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে সিলেটে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

প্রস্তুতি এগিয়ে চলার সাথে সাথে গভর্নিং কাউন্সিল খেলোয়াড়, দর্শক, ম্যাচ অফিশিয়াল এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার দিকে পূর্ণ 
গণজমায়েত নিয়ে বাংলাদেশ সরকারের বর্তমান পরামর্শের সাথে সামঞ্জস্য রেখে এবং সংশ্লিষ্ট সকলের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে, বিপিএল গভর্নিং কাউন্সিল বড় ধরনের জনসমাগম হয় এমন কোনো প্রাক-টুর্নামেন্ট অনুষ্ঠান বা জমকালো উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে।'

এমন সময় বিসিবি'র পক্ষ থেকে সিদ্ধান্তটি এল, যখন দেশে নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন করে কিছু সংকট তৈরি হয়েছে। গণজমায়েতের নিরাপত্তাঝুঁকি বিবেচনায় রাজধানীতে একাধিক কনসার্ট বাতিল হয়েছে, অথচ এই সময়টায় প্রতিটি সপ্তাহান্তই মুখরিত থাকে নানান সঙ্গীত আয়োজনে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা আগমণকে ঘিরেও রাজনৈতিক কর্মসূচী রয়েছে। সব মিলিয়ে সময়টা উপযোগী নয় বলেই বিসিবি সরে এসেছে এই আয়োজন থেকে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এমনটাই।নিশ্চিত করাই এখন এই পরিকল্পনার মূল লক্ষ্য।

গণজমায়েত নিয়ে বাংলাদেশ সরকারের বর্তমান পরামর্শের সাথে সামঞ্জস্য রেখে এবং সংশ্লিষ্ট সকলের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে, বিপিএল গভর্নিং কাউন্সিল বড় ধরনের জনসমাগম হয় এমন কোনো প্রাক-টুর্নামেন্ট অনুষ্ঠান বা জমকালো উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026