রেস অ্যাসেট ম্যানেজমেন্টের ১২ ফান্ড তদন্তে বিএসইসির ৬ কমিটি

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত ১২টি মিউচ্যুয়াল ফান্ডের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার অভিযোগ তদন্তে নেমেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন এবং আইন লঙ্ঘনের মতো গুরুতর বিষয়গুলো খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থাটি সম্প্রতি ৬টি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা নতুন এক আদেশের মাধ্যমে আগের তিন সদস্যের তদন্ত কমিটি বাতিল করে এই নতুন কমিটিগুলো গঠন করা হয়েছে। ৬টি কমিটিকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত শেষ করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়ার সমন্বয় করবেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমান।

বিগত সরকারের সময়ে আইন অমান্যকারী মিউচ্যুয়াল ফান্ডগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শৈথিল্য দেখা গেলেও, রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে কমিশন কঠোর ভূমিকা গ্রহণ করেছে। রেস অ্যাসেট ম্যানেজমেন্টকে এরইমধ্যে তদন্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

তদন্তের প্রথম কমিটি অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমদাদুল হকের নেতৃত্বে এবি ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড এবং রেইস ম্যানেজমেন্টের নিজস্ব কার্যক্রম খতিয়ে দেখবে। দ্বিতীয় কমিটির দায়িত্বে থাকা উপ-পরিচালক মো. রফিকুন্নবী এবং রানা দাস তদন্ত করবেন পিএইচপি ১ম মিউচ্যুয়াল ফান্ড ও পপুলার লাইফ ১ম মিউচ্যুয়াল ফান্ড।
তৃতীয় কমিটিটি যুগ্ম পরিচালক সুলতানা পারভীনের নেতৃত্বে ফার্স্ট জনতা ব্যাংক এবং ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ডের কার্যক্রম তদন্ত করবে। অন্যদিকে, চতুর্থ কমিটি যার নেতৃত্বে রয়েছেন উপ-পরিচালক মো. মওদুদ মোমেন, তারা এক্সিম ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের আর্থিক অসংগতিগুলো অনুসন্ধান করবে।

পঞ্চম কমিটির সদস্যরা হলেন যুগ্ম পরিচালক অনু দে ও মো. সাগর ইসলাম, যারা আইএফআইসি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ডের অনিয়ম খুঁজবেন। সবশেষ বা ষষ্ঠ কমিটিটি রেইস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও রেইস স্পেশাল অপরচুনিটি নামক দুটি ওপেন ইন্ডেড ইউনিট ফান্ডের ব্যবস্থাপনায় কোনো গাফিলতি ছিল কি না, তা যাচাই করে দেখবে।

বর্তমানে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট মোট ১২টি ফান্ড পরিচালনা করছে, যার মধ্যে ১০টি তালিকাভুক্ত ক্লোজএন্ড ফান্ড এবং দুটি ওপেন ইন্ড ফান্ড রয়েছে। এই ফান্ডগুলোর অর্থ ব্যবস্থাপনা এবং শেয়ারহোল্ডারদের প্রাপ্য ডিভিডেন্ড বা স্বার্থের বিপরীতে কোনো বেআইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা বের করাই এই ৬টি তদন্ত কমিটির প্রধান লক্ষ্য।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা : মির্জা আব্বাস Feb 04, 2026
img
২৭ বছরের দাম্পত্যে নতুন উপলব্ধি, স্বামী-স্ত্রী নয়, যমজ হয়ে গেছেন রূপঙ্কর-চৈতালী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
img
প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবারো ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ Feb 04, 2026
img
বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না: সাফা কবির Feb 04, 2026
img
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির Feb 04, 2026
img
বিনা বেতনে স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখার প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
বিমানের ম্যানচেষ্টার-সিলেট ফ্লাইট চালু রাখতে জামায়াতের আমিরের কাছে স্মারকলিপি Feb 04, 2026
img
টলিউডে কাজের সুযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা

ঢাকায় চাপ কমাতে জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
প্রাক্তন অর্জুন কাপুরের দুঃসময়ে কী করলেন মালাইকা? Feb 04, 2026
img
বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান Feb 04, 2026
আলোচনার আগেই যুদ্ধে জড়িয়ে পরবে ইরান-যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

১৫ লাখ ফ্রিল্যান্সার ও ৫ লাখ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
ভেনেজুয়েলার তেল ভাণ্ডার যেন এক মহাবিস্ময়কর সম্পদ Feb 04, 2026
img
বিএনপিতে যোগ দিলো জামায়াতের ২৫ নেতাকর্মী Feb 04, 2026
টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়েত আমির Feb 04, 2026
ওসিডি’ নয়, সচেতনতার ডাক জয়া আহসানের Feb 04, 2026
img
প্রেসিডেন্ট অপরাধ করলেও সাধারণ মানুষের সমান শাস্তি পাবেন: ডা. শফিকুর রহমান Feb 04, 2026
img

নারায়ণগঞ্জ-১

দিপুকে সমর্থন দিয়ে রুপগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল Feb 04, 2026