অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া বার্তা ওসমান হাদির বোনের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার পরিবার। মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মান নিয়ে চলে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ওসমান হাদির বোন ও ভগ্নিপতি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ওসমানের বিদ্যাপীঠ ঝালকাঠির নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় এক আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তার বোন।

জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঝালকাঠি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নেন ওসমান হাদির বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন।

ওসমানের বোন মাসুমা সুলতানা বিন হাদি বলেন, ‘ওসমান শুধু ভারতের শত্রু নয়, ওসমান এই দেশে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি করে, লুটের রাজনীতি করে, তাদের শত্রু।’

তিনি বলেন, ‘ভারত আমাদের কোনো দিনও বন্ধু ভাবে না। তাই ইনসাফের রাষ্ট্র সেদিন কায়েম হবে, যেদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারব।

এ ছাড়া কোনো কিছুর বিনিময়ে ভারতের আধিপত্যবাদ শেষ হবে না। আমাদের লড়াই থামবে না, এ লড়াই চলবে। ওসমান যেন আরো তীক্ষ্ণ ধারালো হয়ে ফিরে আসে, এই দোয়া চাই।’

তিনি আরো বলেন, ‘শুধু ওসমানের মাথায় গুলি লাগেনি সমগ্র বাংলাদেশের মাথা আজ গুলিবিদ্ধ। স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর গুলি লেগেছে। যখন কোনো রাজনৈতিক আন্দোলন সফল হয়নি, তখন তরুণরা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। রাজনৈতিক দলগুলোর উচিত ছিল ওই তরুণদের হাতে-কলমে রাজনীতি শেখানো। কিন্তু তারা কী করল, ওদের গালি দেওয়া শুরু করল। হাঁটুর বয়সী, কোমড়ের বয়সী বলে কটূক্তি করত, আমি বলব ওসমানের মাথায় গুলির জন্য ওরাও দায়ী।

অনুষ্ঠানে ওসমানের ভগ্নিপতি আমির হোসেন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, আপনারা এখনো ওসমান হত্যাচেষ্টার প্রধান আসামিকে ধরতে পারেননি। এটা আপনাদের চরম ব্যর্থতা। আপনারা চিকিৎসাসহ যেসব সুযোগ-সুবিধার কথা বলছেন, এক ওসমান হাদি বেঁচে থাকলে আমরা এসব কিছুই চাই না। মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মান নিয়ে চলে যেতে দেওয়া হবে না।’

এনসিপি ঝালকাঠি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মুফতি মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির জেলা সংগঠক ওমর ফারুক আবু হানিফ, তেজগাঁও থানার যুগ্ম সমন্বয়কারী ইমরান খান, নলছিটি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক রাকিব ফকির, ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাজালাল হোসাইন জেহাদি।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
নাসিম-মাসুদ-নিজাম হাজারীসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 02, 2026
img
ধানের শীষ প্রতীক থাকছে না ১০ আসনে Feb 02, 2026
img
ইউক্রেনে খনিশ্রমিকবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ১২ Feb 02, 2026
img
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’ Feb 02, 2026
img
প্রতিরক্ষা খাতে এবারও বাজেট বাড়ালো ভারত Feb 02, 2026
img
২ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 02, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 02, 2026
img
ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল Feb 02, 2026
যুদ্ধে নেমেছি,আপনাদের পাশে চাই-অধ্যক্ষ আলমগীর হোসেন Feb 02, 2026
img
নিয়ন্ত্রণবিধি ছাড়াই এআইয়ের সামরিক ব্যবহার চায় পেন্টাগন Feb 02, 2026
কিছু লোক সবসময়ই নির্বাচন বানচালের চেষ্টা করে: মির্জা ফখরুল Feb 02, 2026
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল Feb 02, 2026
নিগারের ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 02, 2026
অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026