২৪ ঘণ্টায় ২৬ জন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁও ও আড়াইহাজার থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

সদর মডেল থানা পুলিশ মো. আজিজুর রহমান (৪০), জহিরুল ইসলাম শান্ত (২৯), মো. রবিউল হোসেনকে (৬১) গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানা থেকে মো.আরাফাত হোসেন (৩৩), মো. ফয়েজ আহম্মেদ ওরফে বরফি চোরা মাইজা ফয়েজকে (৫০) গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে নূর সালাম (৬৫), মো. জুয়েল (৩৫), মো. সেন্টু (৩৭), মো. নাঈম হোসেন (২৯), ফিরোজ (৩৫), মো. বাপ্পি (৩৮), রফিকুল ইসলাম (৪৩), মো. মিলন শেখকে (৩৬) গ্রেপ্তার করা হয়। বন্দর থানা পুলিশ গ্রেপ্তার করেছে আরিফ হোসেন (৩৭), মো. ইয়াকুব আলী (৬৫), মাইদুল ইসলামকে (২৯)। 

রূপগঞ্জ থানায় মোহাম্মদ উল্লাহ (৫২), মো. রাকিব মোল্লা (৩৪), ফয়সাল আহাম্মেদ (২৮), দ্বীন ইসলাম অপু (৩৬), মো. মহর আলী (২৮), মো. লিটনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। সোনারগাঁও থানায় হিরা (৩৩), মো. আঃ রহমান (৫৮) এবং আড়াইহাজার থানা পুলিশ জমির আলী (৫৭), মো. আজিজুর রহমান মোল্লাকে (৬৬) গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) তারেক আল মেহেদী বলেন, ‘গ্রেপ্তারকৃত ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।’

এদিকে একই দিনে জেলার সাতটি থানা এলাকায় স্থাপিত সাতটি চেকপোস্টে ব্যাপক তল্লাশি চালানো হয়। এ সময় ২৮০টি যানবাহন ও ৩৪৮টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন অপরাধে ২৪টি প্রসিকিউশন দেওয়া হয়েছে এবং ১৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
নাসিম-মাসুদ-নিজাম হাজারীসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 02, 2026
img
ধানের শীষ প্রতীক থাকছে না ১০ আসনে Feb 02, 2026
img
ইউক্রেনে খনিশ্রমিকবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ১২ Feb 02, 2026
img
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’ Feb 02, 2026
img
প্রতিরক্ষা খাতে এবারও বাজেট বাড়ালো ভারত Feb 02, 2026
img
২ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 02, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 02, 2026
img
ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল Feb 02, 2026
যুদ্ধে নেমেছি,আপনাদের পাশে চাই-অধ্যক্ষ আলমগীর হোসেন Feb 02, 2026
img
নিয়ন্ত্রণবিধি ছাড়াই এআইয়ের সামরিক ব্যবহার চায় পেন্টাগন Feb 02, 2026
কিছু লোক সবসময়ই নির্বাচন বানচালের চেষ্টা করে: মির্জা ফখরুল Feb 02, 2026
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল Feb 02, 2026
নিগারের ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 02, 2026
অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026